সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী শুক্রবার হতে পারে এই শুনানি। এই নিয়ে মোট ১৮ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার এজলাস বদলের পর দুপুর ২টো নাগাদ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন মামলার তালিকায় নীচের দিকে ছিল মামলাটি। এর আগে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণবশত। প্রায় ১৭ বার পিছিয়েছে মামলা। এবারও পিছিয়ে গেল মামলা।

গত বছর ডিসেম্বরে মামলাটির শেষ শুনানি হয়েছিল। তারপর মামলাটির শুনানির দিন থাকলেও তা হয়নি। সময়ের অভাবে মামলাটির আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি। শেষ শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সময় হাতে নিয়ে সব পক্ষের কথাই শোনা হবে। কিন্তু সেই সময় হয়ে ওঠেনি।ফলে পিছিয়ে গিয়েছে মামলার শুনানি।

উল্লেখ্য, ৭ মে সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। কিন্তু সেদিন শুনানি পিছিয়ে গিয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সরকারি কর্মচারীদের ডিএ মামলাটিকে তালিকাভুক্ত করা হয়েছে। এরপর বুধবার দুপুরে এই মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার এই মামলা তালিকায় ৪০ নম্বরে ছিল। ফলে অনিশ্চতা ছিলই।   মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আরও বাড়ল অপেক্ষা।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী