Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ভাসমান স্বাস্থ্য ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ : সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় নয়া উদ্যোগ প্রশাসনের। কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একত্রে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে। লঞ্চের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।

জানা গিয়েছে, সম্প্রতি বসিরহাটের অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেড়িয়া-সহ একাধিক প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। লঞ্চে করে প্রত্যন্ত গ্রামে গিয়ে অসহায় গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তাঁরা। সুন্দরবনের দুর্গম এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জের। ওই দুর্গম এলাকায় হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পাওয়া প্রায় যায়না। স্বাস্থ্য ব্যবস্থার মতো প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত পৌঁছে দিতেই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এই পরিষেবার ক্ষেত্রে কেন্দ্র বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার যাবতীয় জিনিস দিয়ে একটি চলমান ক্লিনিক তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনের বহু এলাকা রয়েছে, যেখানে সহজে পৌঁছনো সহজ নয়। অত্যন্ত দুর্গম রাস্তা হওয়ায় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া যায় না। বহু জায়গা রয়েছে, যেখানে দুর্গম রাস্তাঘাট হাওয়ার কারণে নদীপথে সহজে লঞ্চে পৌঁছনো সম্ভব হয়।

ভাসমান স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সাধারণ রোগ নির্ণয় থেকে শুরু করে টিকা দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, রক্তচাপ ও ডায়বেটিক্স পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদী তীরবর্তী এলাকায় এসে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা বিনামূল্যে করে যাচ্ছেন। এরফলে তাঁদের একটু হলেও সুবিধা হয়েছে। আগে এই সুযোগ পাওয়া যেত না।

 

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার