সাঁইথিয়ার পর সিউড়ির কুখুডিহি গ্রামে মাটির বাড়িতে বোমা বিস্ফোরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: সাঁইথিয়ার পর এবার সিউড়ির কুখুডিহি গ্রামের মাসাঁইথিয়ার পর এবার সিউড়ির কুখুডিহি গ্রামের(Kukhudihi Village) একটি মাটির বাড়িতে বোমা বিস্ফোরণ। বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ । বিস্ফোরনে উড়ল পরিত্যক্ত মাটির বাড়ির টিনের ছাউনি । ঘটনায় আহত হয়নি কেউ । স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার গভীর রাতে এই বিস্ফোরণের(Explosion) ঘটনা ঘটেছে । বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে ।

যদিও নতুন বাড়ি করে সেখানে থাকতে শুরু করায় ওই বাড়িতে কেউই থাকতেন না। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিউড়ি থানার(Siuri P.S.) পুলিশ। কিভাবে ঘটল এই বিস্ফোরণ তদন্ত শুরু করেছে পুলিশ।চাষবাস ও টোটো চালিয়ে উপার্জন করা বাড়ির মালিক মূর্তজা এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত। তাদের ওই বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কেও ওখানে বোমা রেখে ছিল মত গ্রামবাসীদের একাংশের। একই কথা বলছেন তৃণমূল নেতৃত্বও। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার মসলা উদ্ধার করেছে।

ফরেনসিক টিম সেখানে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত হচ্ছে। যাদের পরিতক্ত বাড়ি তাদের জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাদের আনাগোনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেখানে একাধিক বোমা রাখা ছিল। বোমাগুলো কতটা শক্তিশালী ছিল তা যাচাই করছে পুলিশ।ওই মাটির বাড়িতে এত জোর বিস্ফোরণ হয়েছে যে তার মাথায় থাকা টিনের চাল উড়ে গিয়ে গাছের ডালে আটকে গিয়েছে। যদি ওই বাড়িতে কেউ বসবাস করত তাহলে সে ক্ষেত্রে গুরুতর আহত বলে পুলিশ মনে করছে।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে