মাঝ আকাশে চাকা খুলে পড়ল মাটিতে, অবিশ্বাস্যভাবে রক্ষা পেলেন ৭১ বিমান যাত্রী

Share:

অন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দরে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এই বাংলাদেশ বিমান বন্দর থেকে একটি উড়ান ঢাকার উদ্দ্যেশে ছাড়ার পরই তার চাকা খুলে নীচে পড়ে যায়।

জানা গিয়েছে, ওই বিমানের মধ্যে শিশু-সহ যাত্রী সংখ্যা ছিল ৭১ জন। তবে চাকা পরে গেলেও উড়ানটি ঢাকা বন্দরে নিরাপদ ভাবে অবতরণ করে বলে খবর। এই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

এই বিষয় এবিএম রওশন কবীর জানান, “কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) উড়ানটি আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নীচে পড়ে যায়। তবে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ রয়েছেন। যাত্রীরা বিমান থেকে বের হচ্ছেন।”

তিনি আরও জানিয়েছেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। কেন এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।”

জানা গিয়েছে, ওই বিমানের সকল যাত্রীরা সুস্থ রয়েছে। এমনকী, ওই বিমান অবতরণের সময়ও কোনও অসুবিধা হয়নি। যাত্রীরা এই ঘটনা সম্পর্কে জানতেনই না। তবে সকলেই বিমান চালকের প্রশংসা করেছেন। তাঁর দক্ষতা ছাড়া এই কাজ কখনই সম্ভব হত না। দক্ষ চালকের জন্য ৭১ জন মানুষ একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

এই বিষয় ফ্লাইট সেফটি বিভাগ জানায়, বিমানের পেছনের একটি চাকা না থেকেও তাকে অবতরণ করানো সম্ভব। তবে এই বিষয় বিমান চালকের দক্ষতা গুরুত্বপূর্ণ।

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড