শুরু হচ্ছে Amazon Republic Day Sale, একাধিক পণ্যে থাকছে বিপুল ছাড়

'রিপাবলিক ডে স্পেশ্যাল', করোনা বিধির কথা মাথাতে রেখেই আগেভাগে এই বিশেষ অফার চালু করতে চলেছে অ্যামাজন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রিপাবলিক ডে স্পেশ্যাল’, করোনা বিধির কথা মাথাতে রেখেই আগেভাগে এই বিশেষ অফার চালু করতে চলেছে অ্যামাজন। প্রজাতন্ত্র দিবসের কথা মাথাতে রেখেই ১০ দিন আগে থেকেই চালু হবে Amazon Republic Day Sale। এবারের সেল সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলেও কিছুটা হাল্কা আভাস দিয়েছে এই ই-কমার্স সংস্থা।

মোবাইলের ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ ছাড়। যার মধ্যে রয়েছে, Samsung, Xiaomi এবং Techno-র মত বেশ কয়েকটি মোবাইলের বিভিন্ন মডেলের উপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। শুধু এই তিনটি ব্র্যান্ড নয়, প্রায় ৮০ টির বেশি পণ্য সামগ্রীর উপর ৪০ শতাংশ ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে এই ই-কমার্স সংস্থা। ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হবে ৫০ শতাংশ ছাড়। ল্যাপটপে ৪০ হাজার টাকার বেশি ছাড় দেওয়া হবে। তবে বাছাই করা কিছু ল্যাপটপের ক্ষেত্রেই মিলবে সেই সুবিধা। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর ৫০ শতাংশ এবং গেমিং কনসোলের উপর প্রায় ৫৫ শতাংশ ছাড় দেওয়া হতে পারে, বলেই জানা যাচ্ছে।

অ্যামাজনের নিজস্ব কিছু প্রোডাক্টের বিক্রি বাড়াতে ছাড় দেওয়া হবে বলেই জানা গিয়েছে ই-কমার্স সংস্থার তরফে। যার মধ্যে রয়েছে, Amazon Echo স্মার্ট স্পিকার, Fire TV-ডিভাইসের উপর ৪৮ শতাংশ ছাড় দেওয়া হতে পারে। Kindle-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তবে বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড কিংবা অ্যামাজন পে থেকে পেমেন্ট করলে বেশি ছাড় দেওয়া হবে বলেই জানাচ্ছে এই ই-কমার্স সংস্থা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল