অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিতে অনুমোদন কোর কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বীরভূমের বোলপুরের তৃণমূলের কার্যালয়ে বসেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। আইপ্যাকের দুই প্রতিনিধির উপস্থিতিতে এই বৈঠক চলছে। বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের উপস্থিতি নিয়ে কথা হয়েছিল। সেই মতো এই বৈঠকে হাজির রয়েছেন তাঁরা। পাশাপাশি এই বৈঠকে হাজির রয়েছেন, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিং, সুদীপ্ত ঘোষ ও অসিত মাল।

জানা গিয়েছে, এই বৈঠকে হাজির হননি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দীর্ঘদিন ধরে এই বৈঠক হওয়ার কথা ছিল। বার বার দিন ঠিক হয়েও বৈঠক করা হয়নি। অবশেষে এই বৈঠকে বসেছেন কোর কমিটির সদস্যরা।

বৈঠক শেষে জানা গিয়েছে, রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে অনুব্রত মণ্ডলের আয়োজন করা মহামিছিলে অনুমোদন দিয়েছে তৃণমূলের কোর কমিটি। ২৫, ২৬,২৭ মে অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে অনুমোদন দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাঁরা কোর কমিটিকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাসে ২টি করে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক হচ্ছে। বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠকের ডাক দিয়েছেন। সেই মতো বৈঠকে হাজির হয়েছেন সদস্যরা। কিন্তু এই বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ হাজির থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই বৈঠকে হাজির থেকেছেন দুজনেই।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার