সরকারের ওপরে ভরসা রাখার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবন অবরোধ করা কোনও কাজের কথা নয়। সরকারি আধিকারিকদের কাজ করতে দেওয়া হোক। না হলে আদালত অবমাননা হতে পারে। চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরাও নিয়ে সোমবার এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

যাঁরা এখনও ঘেরাও করছেন তাঁদের প্রতি শিক্ষামন্ত্রীর বার্তা, সরকার আইনি লড়াই লড়ছে। একটু অপেক্ষা করুন। সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে, তার ওপরে ভরসা রাখুন। সরকার কাউকে যোগ্য-অযোগ্য বলে দাগিয়ে দেয়নি। সরকার সকলকেই চাকরি দিয়েছে। সরকার ভাগাভাগি করতে পারে না। সার্বিকভাবে রিভিউ পিটিশন করেছে সরকার। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা যাতে সুষ্ঠভাবে পালন করা যায়, তারজন্য দায়িত্ববান হতে হবে।

চাকরিহারাদের সামাজিক ও মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী তাঁদের প্রতি সমব্যথী। গোটা সরকার তাঁদের পাশে রয়েছে। চাকরিহারাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তাঁদের কথা শুনেছেন। অনেকে স্কুলে ফিরেছেন। তাই বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ঠিক নয়। অন্য রাজনৈতিক দলের উস্কানি প্রসঙ্গে তাঁর মন্তব্য, চাকরিহারাদের বুঝতে হবে সরকার ওদের চাকরি দিয়েছে সরকার। কারা ওদের পাশে রয়েছে, সেটা নিজেকেই বুঝতে হবে।

চাকরিহারাদের দাবি, সামনে এসে মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেছেন, নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে কথা বলেছেন। তাঁর আরও কাজ রয়েছে। আইনি পথে সরকার চলছে। সেই পথে চলার জন্য সাহায্য করুন তাঁরা। চাকরিহারাদের পুলিশি তলব নিয়ে বেশি কিছু বলতে নারাজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ