বুধের বৃষ্টিতে ভিজল কলকাতা, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু অপেক্ষার শেষে স্বস্তির বৃষ্টি। বুধবার রাতের বর্ষণে হাসফাঁস অবস্থা থেকে মিলেছে খানিক আরাম। হয়েছে অস্বস্তি থেকে মুক্তি। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বুধ ও বৃহস্পতির দিকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ। পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করেই ভিজেছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি।

বৃহস্পতিবার সকালেও মনোরম আবহাওয়া বজায় রয়েছে শহর কলকাতায়। অন্য দিনের যে অস্বস্তিকর জ্বালা ধরানো গরম, তা যেন আচমকা উধাও। আকাশে রোদ আছে, তবে তাতে মিশে রয়েছে মিঠা স্বাদ। ইতিউতি কালো রয়েছে আকাশও। সেইভাবে গরমের অস্তিত্ব টের পাওয়া যায়নি। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ অংশে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গের সব জায়গাতেই শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবেই স্বস্তি সাময়িক। কারণ গরম এখনই যাচ্ছে না। শনি থেকে ফের চড়বে পারদ। প্রবল গরম পড়বে তারপর। অন্তত পাঁচদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ঝড়-বৃষ্টির আবহ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এটি ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ছিল ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের