আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্মান রক্ষার ম্যাচে শুভমনদের মুখোমুখি ঋষভরা

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএলের প্লে-অফে কোন চার দল খেলবে তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি ম্যাচগুলো মূলত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তেমনই এক নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছেন শুভমন গিলরা  এবং তাদের লক্ষ্য এখন শীর্ষ-দুইয়ে থাকা। অন্যদিকে, প্লে-অফ থেকে ছিটকে যাওয়া লখনউ শেষ দুটি ম্যাচে জয় নিয়ে খানিকটা মুখরক্ষার চেষ্টা চালাবে।

গুজরাতের দুর্দান্ত ফর্ম

২০২২ সালে আইপিএলে আবির্ভাবেই চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। পরের বছর ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। গগত বছর অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। পয়েন্টের নিরিখে চলতি বছর লিগ টেবিলের শীর্ষে রয়েছেন শুভমন গিলরা। দলের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার এমন দাপট দেখিয়েছেন যে মিডল অর্ডারকে বেশি পরীক্ষা দিতে হয়নি। তবে, প্লে-অফের জন্য জস বাটলারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা।

বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণর দুর্দান্ত পারফরম্যান্স দলের জন্য আশীর্বাদ। তিনি প্রতিটি পর্যায়ে উইকেট তুলে নিয়ে অধিনায়ক শুভমন গিলের ভরসার জায়গায় রয়েছেন। স্পিন বিভাগে রশিদ খান এবার কিছুটা ফর্মের বাইরে থাকলেও আর সাই কিশোর দারুণ বোলিং করছেন। এই সমন্বয়ই গুজরাতকে একটি শক্তিশালী দল হিসাবে গড়ে তুলেছে।

লখনউয়ের খারাপ ফর্ম

লখনউ সুপার জায়ান্টস চলতি মরশুমে শুরু থেকেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। অধিনায়ক ঋষভ পন্থ নিজের ফর্ম এবং দলের নেতৃত্বের চাপে কিছুটা বিপর্যস্ত। দলের বোলিং ইউনিট শুরু থেকেই চোটের কারণে ক্ষতিগ্রস্ত। তবে, তরুণ বোলার দিগবেশ রাঠির স্পিন বোলিং কিছুটা ঘাটতি পূরণ করেছে। কিন্তু এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না তিনি। ফলে লখনউয়ের  বোলিং আরও দুর্বল হয়ে পড়বে।

নিকোলাস পুরান শুরুতে দারুণ ফর্মে থাকলেও এখন তিনি ফর্মে নেই। রবি বিষ্ণোইয়ের স্পিনও এবার কার্যকর হয়নি। তবে আইডেন মার্করাম এই মরশুমে দলের জন্য ভাল পারফর্ম করেছেন। তিনি GT’র বোলারদের বিরুদ্ধে ভাল রান করেছেন, যেমন মোহাম্মদ সিরাজ (২৩ বলে ৩৪), কাগিসো রাবাদা (২৪ বলে ৩৫) এবং প্রসিদ্ধ কৃষ্ণ (১২ বলে ২৪)।

হেড-টু-হেড রেকর্ড

গুজরাত (GT) এবং লখনউ (LSG) এখনও পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। গুজরাত জিতেছে চার ম্যাচে। আর লখনউ ২ ম্যাচে। তবে ২০২৩ এবং ২০২৪ সালে লখনউ (LSG) শেষ দুটি ম্যাচ জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।

পিচ রিপোর্ট

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য বরাবর বেশ সুবিধাজনক। তবে পিচে গতি এবং বাউন্স থাকায় পেসাররাও সুযোগ পান। প্রসিদ্ধ কৃষ্ণর মতো বোলাররা এই পিচে সাফল্য পেয়েছেন। তবে মোটের ওপর, ব্যাটসম্যানরাই এখানে বড় রান তাড়া করতে পছন্দ করেন। এই ম্যাচেও আমরা বড় রানের আশা করতে পারি।

স্ট্র্যাটেজি ও ম্যাচ-আপ

  • গুজরাতের কৌশল: নিকোলাস পুরান যখন ক্রিজে আসবেন, শুভমন গিল হয়তো রশিদ খান বা কাগিসো রাবাদা’কে ব্যবহার করবেন। পুরান রশিদ’র বিরুদ্ধে ৭২ বলে ৮৭ রান করলেও বার আউট হয়েছেন। রাবাদা তাকে ৪২ বলে ৫৫ রান দিয়ে ৪ বার আউট করেছেন।
  • লখনউয়ের কৌশল:ইডেন মার্করাম হতে পারেন তাদের ট্রাম্প কার্ড। তিনি গুজরাতের বোলারদের বিরুদ্ধে দ্রুত রান তুলেছেন, যা এই ম্যাচে তাদের জন্য বড় ভরসা।
  • মোহাম্মদ সিরাজ-এর পাওয়ারপ্লেতে ডট বলের হার ৫৩.২%, যা শুধু জশ হেজলউডের থেকে কম। এটি GT-র পেস আক্রমণকে আত্মবিশ্বাসী করে।

সম্ভাব্য দল

গুজরাত টাইটান্স: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, আরশাদ খান, রশিদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, আইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান, রবি বিষ্ণোই, উইলিয়াম ও’রুরকে।

জানেন কি?

  • LSG এই মরশুমে স্পিন আক্রমণের সামনে মাত্র ১৭টি উইকেট হারিয়েছে, যা GT’র (১১টি) পরে দ্বিতীয় সর্বনিম্ন।
  • GT’র শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বেশি। তারা বাকি দুটি হোম ম্যাচ জিতলে শীর্ষ-দুই নিশ্চিত। এমনকি একটি জয়ও যথেষ্ট হতে পারে, যদি RCB বা PBKS একটি ম্যাচ হারে।
Published by:

Share Link:

More Releted News:

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ