কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ, বোলপুরে হানা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বোলপুর সকাল হতেই ইডির (ED) হানা। বৃহস্পতিবার সকালে আচমকা বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসে একটি বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। ওই বাড়ির মালিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দিয়েছে ইডি।

জানা গিয়েছে,  ইডি যে বাড়িতে হানা দিয়েছে। সেই বাড়ির মালিক একটি বেসরকারি সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার (Branch Maneger) পদে কাজ করেন। অভিযোগ উঠেছে, ওই বেসরকারি সংস্থাটি মাসে ২ শতাংশ তথা বার্ষিক ২৪ শতাংশ হারে সুদ দিত। এত টাকা দেওয়ার জন্য বহু মানুষ প্রভাবিত হয়েছিল। বছরে ২৪ শতাংশ টাকা পাওয়ার লোভে অনেক গ্রাহকই সেখানে টাকা বিনিয়োগ করেছিলেন। অভিযোগ ওঠে, ২০২৩ সালে কোম্পানিটি হঠাৎ করেই সুদ দেওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয়, জমা রাখা আসল টাকা ফেরত দিতেও সমস্যা সৃষ্টি করেছিল। কোনওভাবেই তাঁরা টাকা ফেরৎ পাচ্ছেন না বলে অভিযোগ উপভোক্তাদের।

উপভোক্তাদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সকাল হতেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বোলপুরের ওই বাড়িতে পৌঁছে যায় ইডি বাহিনী। বেশ কয়েক ঘন্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই কোম্পানি প্রায় ৭৫ কোটি টাকা তছরুপ করেছে। আর্থিক তছরুপের অভিযোগ পেতেই তৎপর হয়ে হানা দিয়েছে ইডি। ঘন্টাখানেক ধরে চলেছে তল্লাশি অভিযান।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে