জালিয়াতির অভিযোগে গ্রেফতার আপ বিধায়ক রমন অরোরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জালিয়াতির অভিযোগে গ্রেফতার আম আদমি পার্টির (এএপি) বিধায়ক রমন অরোরাকে। অরোরা জলন্ধর সেন্ট্রাল বিধানসভা আসন থেকে জয়ী হয়ে এলাকার বর্তমান বিধায়ক। পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো জলন্ধরে রমন অরোরার বাড়িতে অভিযান চালায়। বাড়ি খানা তল্লাশির পর বিধায়ককে গ্রেফতার করা হয়। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে।

পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, রমন অরোরার বিরুদ্ধে কিছু আধিকারিকের সঙ্গে মিলে সাধারণ মানুষকে ভুয়ো নোটিশ পাঠানোর অভিযোগ রয়েছে। এইভাবে ভুয়ো নোটিস পাঠিয়ে তাঁদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতেন তিনি। একবার নয়, এমন ঘটনা বারবার ঘটেছে। এই বিষয়টি জলন্ধর পুর কর্পোরেশনের সঙ্গে সম্পর্কিত। যদিও অরোরার ভূমিকা এখনও তদন্তাধীন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ৫৪ বছর বয়সী রমন অরোরা জলন্ধর সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। পাশাপাশি আপ সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত। রমন অরোরার ১৪ জন বন্দুকধারীর একটি নিরাপত্তা দল ছিল। সম্প্রতি রাজ্য সরকার তাঁর নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছিল। এরপর রমন সংবাদমাধ্যমকে বলেন যে তাঁকে এই সিদ্ধান্ত সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

অভিযানের সময় ভিজিল্যান্স কর্মকর্তারা গণমাধ্যমের কাছে কোনও স্পষ্ট বিবৃতি দেননি। তবে আম আদমি পার্টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কাজকে ন্যায্যতা দিয়েছে এবং বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে এ হল ভগবন্ত মান সরকারের বড় পদক্ষেপ। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি যদি সে AAP-এও থাকে তাও নয়। পরবর্তীতে কী হয় এখন সেটাই দেখার।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে