Retail Inflation- একধাক্কায় অনেকটাই বাড়ল, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা

৪.৯১ শতাংশ থেকে বেড়ে হল  ৫.৫৯ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  একধাক্কায় অনেকটাই বাড়ল খুচরোর মুদ্রাস্ফীতি।  ৪.৯১ শতাংশ থেকে বেড়ে হল  ৫.৫৯ শতাংশ। গত ছ মাসের মধ্যে যা সর্বোচ্চ। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে খাদ্যের মুদ্রাস্ফীতির হার। গত নভেম্বরে  ছিল ১.৮৭ শতাংশ, সেটা এক লাফে বেড়ে  দাঁড়িয়েছে ৪.০৫ শতাংশে (দুটি ২০২১-য়ের ডিসেম্বরে বাজারের ভিত্তিতে)। মুদ্রাস্ফীতির প্রভাব যে বাজারে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। দাম বাড়বে কম-বেশি প্রতিটি খাদ্যপণ্যের।

বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক (স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন) থেকে এই পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, এই দুই  ক্ষেত্রে মুদ্রাস্ফীতির কারণে গত ডিসেম্বরেই দুধ, দুগ্ধজাত পণ্য, ডিম, দানাশস্যের দাম বৃদ্ধি পেয়েছে।  দাম বেড়েছে পোশাক, জুতোর। প্রভাব পড়েছে  শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে। মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে পরিবহন ব্যবস্থাতেও।

২০২০-র ডিসেম্বরে খুচরো এবং খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল খুবই কম। যদিও গত বছর মে-মাসে খুচরোর মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৩ শতাংশ। যদিও আর্থিক বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেন, দুটি ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন ঘটবে। বৃদ্ধির হার হবে উর্ধ্বমুখী। তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হল বুধবার।  এই আশঙ্কার মধ্যে আশার কথা আগাম শুনিয়ে রেখেছে বিশ্বব্যাংক। জানিয়েছে, এবছর ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল