হায়দরাবাদের কাছে ৪২ রানে হেরে বিরাট ধাক্কা খেলেন কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছিলেন বিরাট কোহলিরা। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। উল্টে প্যাট কামিন্সদের কাছে ৪২ রানে হেরে লিগ টেবিলে এক ধাপ নেমে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার (২৩ মে) রাতে প্রথমে ব্যাট করে ঈশান কিশনের অপরাজিত ৯৪ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৯.৫ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে গেল আরসিবি। ফিল সল্ট আর বিরাট কোহলি বাদে আর কোনও ব্যাটার লড়াই চালাতে পারলেন না।

লখনউয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। করোনাকে হারিয়ে ফের মাঠে ফিরলেও ব্যাট হহাতে জ্বলে উঠতে পারেননি ট্র্যাভিস হেড (১৭)। আগের ম্যাচের জয়ের নায়ক অভিষেক শর্মাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। ১৭ বলে ৩৪ করে আউট হন। একা কুম্ভ হয়ে লড়াই চালান ঈশান কিশন। কখনও হেনরিখ ক্লাসেন (২৪), কখনও অনিকেত ভার্মার (২৬) সঙ্গগে জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগগিয়ে নিয়ে যান। তাঁর দুরন্ত ব্যাটিংয়েই বড় রানের ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় হায়দরাবাদ। ৪৮ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থেকে যান। নীতীশ রেড্ডি (৪) ও অভিনব মনোহর (১২) ব্যাট হাতে ফের ব্যর্থ হন।অধিনায়ক প্যাট কামিন্স ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। আরসিবি’র হহয়ে রোমারিও শেফার্ড ১৪ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ২৩২ রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। ওপেনিং জুটিতে ৮০ রান যোগগ করেন। ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফেরেন কোহলি। তিন নম্বরে নামা ময়াঙ্ক আগগরওয়ালকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন সল্ট। ১১তম ওভারে ময়াঙ্ককে (১১) ফিরিয়ে ধাক্কা দেন নীতীশ। পরের ওভারে সল্টকে (৩২ বলে ৬২) ফিরিয়ে দেন প্যাট কামিন্স। সেই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্চিলেন রজত পাতিদার ও জিতেশ শর্মা। কিন্তু অকারণে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন আরসিবি অধিনায়ক (১৮)। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। রোমারিও শেফার্ড (০), জিতেশ শর্মা (২৪), টিম ডেভিড (১), ভুবনেশ্বর কুমার(৩), যশ দয়াল (৩), ও ক্রুণাল পাণ্ড্যরা (৮) দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে পর পর আউট হয়ে যান। ১৮৯ রানেই গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। হায়দরাবাদের হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ২৮ রানে তিন উইকেট নিয়েছেন।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের