Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেবরার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে গুরুতর জখম ৭, আশঙ্কাজনক ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ডেবরা : ডেবরায় (Debra) গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে জখম ৭ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১। জানা গিয়েছে, গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে আশেপাশের বাড়িঘরের জানালা-দরজা কেঁপে উঠেছে। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষরাও। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের অভিঘাত টের পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সাতসকালে একটি গ্যাস ট্যাঙ্কারের কাজ করানোর জন্য ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকাযর গ্যারেজে নিয়ে আসা হয়েছিল। আচমকাই ওই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে উঠেছে এলাকাটি। বিস্ফোরণের আওয়াজে স্থানীয় ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয়রা। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুলগাড়ি ও দুটি লরি। স্থানীয় এলাকার একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করেন তাঁরা। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকার একটি গ্যারেজে এসে ট্যাঙ্কারটি দাঁড়ায়। ওই ট্যাঙ্কারে কিছু কাজ করানোর জন্য গ্যারেজে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সেটিতে কী সমস্যা হচ্ছিল তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে বিষয়টি জানতে চাইছে তদন্তকারীরা।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি