সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ, নির্মাণ বন্ধের নোটিশ পঞ্চায়েতের

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা : সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ স্থানীয় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ২ ব্যবসায়ীকে নির্মান বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছে পঞ্চায়েত। উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানার ইছাপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে নির্মাণ করছিলেন বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী কাঞ্চন দাস (Kanchan Das) ও অসিত দাসের (Asit Das) বিরুদ্ধে। শুধু রাস্তার পাশের সরকারি জমি নয় তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান  জয়দেব হাজরা জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তীতে ওই জায়গা পরিদর্শন করার পর প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশ পাওয়ার পর ওই দুই ব্যবসায়ী উক্ত নির্মাণ কাজ বন্ধ রাখলেও, পাশে আরও একটি নির্মাণের কাজ চালাচ্ছে। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

সরকারি জায়গা দখল করেছে তাঁরা অবৈধ নির্মাণ করছিলেন তা কার্যত স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী কাঞ্চন দাস। তাঁর কথায়, আর পাঁচজন যেভাবে রাস্তার পাশে সরকারি জায়গায় নির্মাণ করেছে, তিনিও সেই ভাবেই কাজ করেছেন।  প্রশাসন প্রয়োজন মনে করলে সেই নির্মাণ ভেঙে দিতে পারে। কিন্তু সরকারি জমি দখল করে কীভাবে তাঁরা নির্মান কাজ চালাতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা