দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকির অভিযোগ পঞ্চায়েত প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে, বীরভূমের(Birbhum) মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের প্রধান তৃণমূলের পারভিন বিবি(Parvin Bibi)। তাঁর অভিযোগ, পাইকরের বাসিন্দা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিস্ফুল শেখ, ফজলে শেখ, কুশমোড় গ্রামের সুরজ শেখ, ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের(Gang Rape) হুমকি দেয়। এমনকি নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকি দেয়।

দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয়। পাইকর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সাহায্যে আমি রক্ষা পাই এমনটাই দাবি করেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, “আমি অফিসের কাজে মুরারই ২ নম্বর পঞ্চায়েতে গিয়েছিলাম। সেখান থেকে পাইকর ২ গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম। কারন ওই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার আমাদের পঞ্চায়েতে যোগদান করবেন, তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। গণধর্ষণ থেকে মুখে অ্যাসিড ছোঁড়ার হুমকি দেয়। এমনকি অপহরণ করারও হুমকি দেয়। সে সময় পঞ্চায়েতের কর্মীরা রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা পালিয়ে যায়”।

প্রধানের অভিযোগ, দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে। পুলিশ কোন সহযোগিতা করেনি। দীর্ঘক্ষণ থানায়(Police Station) বসিয়ে রেখে সন্ধ্যার দিকে পাইকর থানায় লিখিত অভিযোগ গ্রহণ করে।সুরজ শেখ বলেন, “প্রধান মিথ্যা অভিযোগ করছেন। তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোন নিয়মকানুন মানছেন না। তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) মামলা করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি। আমাদের হেনস্থা করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করছেন প্রধান। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে