গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান BSNL-র

সাধারণের কথা ভেবে BSNL সংস্থা নিয়ে এল নতুন কিছু মোবাইল রিচার্জ প্ল্যান। এক নজরে দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে BSNL-র এই প্ল্যানগুলিতে-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বিগত দু’বছর ধরে। আর এর জন্য একমাত্র ভরসাস্থল ইন্টারনেট। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পকেটফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান পাওয়া প্রায় দুস্কর হয়ে দাঁড়িয়েছে। এবার সাধারণের কথা ভেবে BSNL সংস্থা নিয়ে এল নতুন কিছু মোবাইল রিচার্জ প্ল্যান। এক নজরে দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে BSNL-র এই প্ল্যানগুলিতে-

৩৪৭ টাকার BSNLপ্ল্যানঃ এই প্ল্যানে ৫৬ দিনের বৈধতায় মোট ১১২ জিবি ডেটার সঙ্গে যে কোনও নেটওয়ার্কে কলিং ও ১০০টি SMS এর সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি এই প্ল্যানটি রিচার্জ করলে Arena Gaming Service Progressive Web APP বা (PWA) অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহক। 

১৮৪ টাকার BSNLপ্ল্যানঃ ২৮ দিনের এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সঙ্গে আনলিমিটেড কলিং ও ১০০টি SMS এর সুবিধাও পাবেন। একই সুবিধা প্রযোজ্য BSNL-র  ১৮৫ ও ১৮৬ টাকার প্ল্যানেও। 

তবে  ১৮৪ টাকা ১৮৫ টাকা ও ১৮৬ টাকার প্ল্যানে কিছু সুযোগ সুবিধার পার্থক্য রয়েছে। ১৮৪ টাকার রিচার্জ প্ল্যানে  Lystn Podcast-র সুবিধা পাওয়া যাবে। ১৮৫ টাকার রিচার্জ প্ল্যানে মিলবে Arena Mobile Gaming Service-র সুবিধা। ১৮৬ টাকার রিচার্জে মিলবে BSNL Tunes ও Hardy Game। 

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা