দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’মাস ধরে নিখোঁজ থাকার পর ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ। ৭২ বছরের অজিত কৌরকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল খোঁজাখুঁজি। পরিবারের পাশাপাশি তল্লাশি চালাচ্ছিল পুলিশও। অবশেষে একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর পরিচয় নিশ্চিত হয়েছে। কীভাবে মৃত্যু হল ওই বৃদ্ধার, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ অগস্ট ক্যালিফোর্নিয়ার সেরেস শহরের কাসা গ্র্যান্ডে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে নিখোঁজ হয়ে যান অজিত কৌর। ওই দিন রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ হুইটমোর অ্যাভিনিউ এবং মিচেল রোডের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের খবর পেয়ে তদন্তে নামে সেরেস পুলিশ বিভাগ। তদন্তের সময় পুলিশের অনুমান হয়েছিল, অজিত হয়ত তাঁর আবাসনের পূর্ব দিকে থাকা টারলক ইরিগেশন ডিস্ট্রিক্টের খালে পড়ে গিয়েছেন। সেই সূত্র ধরে খালের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজের খোঁজও করেন তদন্তকারীরা। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে প্রশিক্ষিত একটি কুকুরের সাহায্য নেয় মার্সেড কাউন্টি শেরিফের দফতর। পাশাপাশি স্ট্যানিসলস কাউন্টি শেরিফের ডুবুরি দল জলের নীচে সোনার প্রযুক্তির রিমোট ড্রোন ব্যবহার করে তল্লাশি চালায়।

আরও পড়ুন: বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

অবশেষে গত ২৪ অক্টোবর লোয়ার ল্যাটারাল ৩ ক্যানালে টারলক ইরিগেশন ডিস্ট্রিক্টের এক কর্মীর নজরে আসে একটি দেহ। ওই কর্মী নিয়মিত খাল পরিদর্শনের সময় সেন্ট্রাল অ্যাভিনিউ এবং কিজ রোডের কাছে দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে সেটি মানুষের দেহাবশেষ বলে নিশ্চিত হওয়ার পর পাঠানো হয় স্ট্যানিসলস কাউন্টি করোনারের দফতরে। ২৭ অক্টোবর দেহটির পরিচয় অজিত কৌর হিসেবে নিশ্চিত করা হয়। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সেরেস পুলিশ বিভাগও অজিতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু