সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল  দত্তপুকুরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নীলগঞ্জ ফাঁড়ির অন্তর্গত সুভাষনগর এলাকায়।  অভিযোগ, আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক যুবক চার বছরের ওই শিশুকে পাশের বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন তার মা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয় বাসিন্দা ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা শিশুটি এবং তার পরিবারকে সুভাষনগরে নিয়ে আসেন। প্রথমে নীলগঞ্জ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও পরে দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। অন্যদিকে, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সেই সময়ে একমাত্র মহিলা চিকিৎসক অস্ত্রোপচার কক্ষে ব্যস্ত থাকায় শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই বিলম্বকে কেন্দ্র করেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে, নির্যাতিতার পরিবার কয়েক মাস আগে সুভাষনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ