Loading live market data...
Loading active stocks...
Connecting...

শতরান ক্লাসেনের, কলকাতাকে ২৭৯ রানের লক্ষ্য দিলেন কামিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের পয়সা উসুল। রবিবার (২৫ মে) রাতে যে তাণ্ডব চালালেন ট্র্যাভিস হেড ও হেনরিখ ক্লাসেনরা, তা দীর্ঘকাল দর্শকদের মনে থাকবে। একজন করলেন ৪০ বলে ৭৬। আর অন্যজন ৩৯ বলে ১০৫ রান করে অপরাজিত থাকলেন। আর দুই বিদেশি ব্যাটারের বিধ্বংসী ইনিংসের দৌলতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেটে ২৭৮ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন ট্র্যাভিস হেড। তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেক শর্মাও। কলকাতার বৈভব অরোরা-এনরিখ নোখিয়েদের নিয়ে ছেলেখেলা শুরু করেন দুজনে। নির্দয় মার খেয়ে লাইন, লেংথ গুলিয়ে ফেলে ছন্নছাড়া বোলিং করতে শুরু করেন কেকেআরের বোলাররা। মাঠে চার ও ছয়ের বন্যা বয়ে যায়। বৈভব, এনরিখ এবং হর্ষিত মিলে প্রথম পাওয়ার প্লে-তে ৭৯ রান দেন। সপ্তম ওভারে বল করতে এসে অভিষককে (৩২) ফেরান সুনীল নারাইন। যদিও ততক্ষণে বড় রান তোলার ভিত গড়ে ফেলেছে হায়দরাবাদ। ৭.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কামিন্সের দল। ২৬ বলেই ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন হেড। উল্টোপ্রান্তে থাকা ক্লাসেনও হাত খুলতে মারতে শুরু করেন। ৫৪ রানে হেডের ক্যাচ ফেলেন কুইন্টন ডি’কক।

কলকাতার বোলারদের তুলোধনা করে মাত্র ১৭ বলেই অর্ধশতরান তুলে নেন ক্লাসেন। ১৩তম ওভারে বল করতে এসে হেডের (৪০ বলে ৭৬) তাণ্ডব থামান নারাইন। যদিও তাতে কোনও লাভ হয়নি। তাণ্ডব নয়, কার্যত ধ্বংসলীলা চালাতে থাকেন ক্লাসেন। ক্রিজের অন্যপ্রান্তে থাকা ঈশান কিশনও যোগ্য সঙ্গত করেন। যদিও হাতে উইকেট থাকলেও খানিকটা রক্ষণাত্মক খেলতে থাকেন তিনি। ১৭.৪ ওভারেই ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। মনে হচ্ছিল আইপিএলের ইতিহাসে দলগতভাবে সর্বাধিক রানের রেকর্ড হয়ত ভেঙে যাবে। ১৯৩ম ওভার ঈশানকে (২৯) সাজঘরে ফেরান বৈভব। ৩৭ বলে ছয়টি চার ও নয়টি ছক্কার সাহায্যে শতরান তুলে নেন ক্লাসেন। শেষ পর্যন্ত ২৭৮ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ক্লাসেন ১০৫ রানে ও অনিকেত বর্মা ১২ রানে অপরাজিত থাকেন। কলকাতার সফলতম বোলার নারাইন চার ওভারে ৪২ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন। এনরিখ নোখিয়ে চার ওভারে ৬০, আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৪, বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৫৪ রান দিয়েছেন।

 

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত