Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর-পূর্ব ভারতে অশান্তির ছক! জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠকে ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সম্প্রতি যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য সরাসরি দিল্লিকেই কাঠগড়ায় তুলেছেন তদারকি সরকারের প্রান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মোদি সরকারকে সবক শেখাতে জঙ্গি নেতাদের দ্বারস্থ হয়েছেন। গতকাল রবিবার (২৫ মে) রাতে ‘যমুনা’ অতিথিশালায় হিন্দু ও ভারত বিদ্বেষী কমপক্ষে দশটি কট্টর মৌলবাদী ও জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, বৈঠকে হাজির জঙ্গি সংগঠনের নেতাদের ভারত বিদ্বেষ ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হিন্দুদের উপরে ফের নির্যাতন চালাতেও বলা হয়েছে। হিন্দুরা যাতে ভয় পেয়ে দেশ ছাড়তে বাধ্য হয়, সেই ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্তত পাঁচ জঙ্গি নেতার বিরুদ্ধে ভারতে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে। আর একজনের বিরুদ্ধে সম্প্রতি ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছিল তাতে সরাসরি ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিতর্কিত ও জঙ্গি কার্যকলাপে জড়িত থাকায় অভিযুক্ত সংগঠনের নেতাদের সঙ্গে ইউনূসের বৈঠক অশনিসঙ্কেত। শেখ হাসিনা জমানায় গত ১৫ বছরে মৌলবাদী ও জঙ্গিদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছিল। কার্যত নাশকতামূলক কার্যকলাপ শূন্যে নিয়ে আসা সম্ভব হয়েছিল। মোল্লা ইউনূস দদেশে জঙ্গিবাদ ও মৌলবাদকে যে রাজনৈতিক অক্সিজেন জোগাতে চাইছেন, রবিবারের বৈঠক তার বড় প্রমাণ। প্রসঙ্গত গত ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ-বাংলাদেশ সহ ২১টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন ইউনূস। শুধু তাই নয়, নাশকতা তথা নানা মামলায় জেলে বন্দি সাড়ে সাত হাজার জঙ্গির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়ে তাদের মুক্তি দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানিও ছিলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নির্বাচন নিয়ে সময়সীমা বেঁধে দেওয়ায় যথেষ্টই চাপে পড়েছেন ক্ষমতা আঁকড়ে থাকা মোল্লা ইউনূস। গদি বাঁচাতে গত ৪৮ ঘণ্টা ধরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির পাশাপাশি জঙ্গি ও মৌলবাদী সংগঠনগুলোর নেতাদেরও দ্বারস্থ হয়েছেন। একমাত্র বিএনপি মোল্লা ইউনূসের পাতা ফাঁদে পা দেয়নি। ফলে বিএনপি ও সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে একঘরে করতে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপন্থী মৌলবাদী এবং জঙ্গি সংগঠনগুলোকে বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন। রবিবার ‘যমুনা’য় যে সব জঙ্গি ও মৌলবাদী নেতাদের সঙ্গে বৈঠকে ভারতকে কীভাবে চরম শিক্ষা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ইসলামি বক্তা সাদিকুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী।

বৈঠক শেষে চরমোনাইয়ের পীর রেজাউল করিম সাংবাদিকদর বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চালাচ্ছে দিল্লির মোদি সরকার। ওই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে হবে। আমরা জানিয়ে দিয়েছি, মোদি সরকার শুধু বাংলাদেশের শত্রু নয়, মুসলিমদেরও শত্রু। ফলে ধর্মপ্রাণ মুসলিম হিসাবে আমরা নিজেদের জীবন বলিদান দেব। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করব। যেমনটা সম্প্রতি করেছেন পাকিস্তানিরা।’

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের