বিশ্বে প্রথমবার বক্সিং রিং কাঁপাল রোবট, চলল এলোপাথাড়ি  লাথি-ঘুষি

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: এতদিন মুরগির লড়াই, ষাঁড়ের লড়াই সর্বোপরি মানুষের লড়াইয়ের কথা শুনেছেন। তবে দুই রোবটের মধ্যে তুমুল কিক-বক্সিং ম্যাচের কথা শুনেছেন? ঠিক এমন ঘটনাই ঘটেছে, যা নিয়ে তোলপাড় বিশ্ব। চিনের হাংঝো শহরে গত রবিবারের (২৫ মে) রাতটা ছিল ঐতিহাসিক। কারণ, সেদিন বিশ্বের প্রথম Humanoid Robot Boxing Match অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মানুষ নয়, রিং’য়ে মুখোমুখি হয়েছিল দু’টি বুদ্ধিমান রোবট! ইউনিট্রি’র (Unitree) উদ্যোগে আয়োজিত এই ইভেন্টটি ছিল CMG World Robot Tournament – Mecha Combat Arena-র অংশ। আর পুরো দেশ জুড়ে এই ম্যাচ দেখা গিয়েছে জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে।

কীভাবে লড়ল রোবটরা?

Unitree G1 Humanoid Robot-রা এই লড়াইয়ে অংশ নেয়। তারা এমনভাবে লড়াই করে যেন যেন তারা বহুদিনের প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার বক্সার! রোবটরা স্ট্রেইট পাঞ্চ (Straight Punch), হুক পাঞ্চ (Hook Punch), সাইড কিক (ide Kick), এমনকি শূন্যে ভেসে ঘুরে স্পিন কিকের (Spin Kick) মতো একাধিক কৌশল দেখিয়েছে। এক রোবটের নাম ছিল “AI Strategist”, সে তার উন্নত AI Combat Strategy-র সাহায্যে ম্যাচ জিতে নেয়। তার প্রতিটি নড়াচড়া ছিল ৯৮ শতাংশ নিঁখুত এবং মাত্র চার সেকেন্ডে পড়ে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা দর্শকদের তাক লাগিয়ে দেয়।

এই ম্যাচটা শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যতের রোবট প্রযুক্তির এক অভূতপূর্ব প্রদর্শনী। এতদিন রোবট মানেই ছিল কারখানার কাজে ব্যবহৃত যন্ত্র। কিন্তু Unitree G1 এবং Agibot Lynxi X2 প্রমাণ করে দিল – রোবটরাও মানুষের মতো জটিল এবং গতিশীল কাজ করতে পারে। তারা ভারসাম্য, শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে এমন দক্ষতা দেখিয়েছে, যা এতদিন কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ ছিল।

এই রোবট ম্যাচ এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের রোবট শুধুই শো পিস বা খেলাধুলার জন্য নয়, তারা সাহায্য করবে লজিস্টিকস, হেলথ কেয়ার, এমনকি আমাদের দৈনন্দিন কাজেও। যদিও চিনের ১২৩ মিলিয়ন কারখানার শ্রমিকদের জন্য এটি একটি চিন্তার কারণ হতে পারে, তবুও সরকার আশ্বাস দিয়েছে – এই রোবটরা মানুষের জায়গা নেবে না, বরং পাশে দাঁড়িয়ে সাহায্য করবে।

দর্শকদের কেমন লাগল?

সোশ্যাল মিডিয়াতে এই ম্যাচ নিয়ে তুমুল আলোচনা। ‘এক্স’ (X) হ্যান্ডলে  একজন লিখেছেন, “রোবটরা এখন বক্সিং রিংয়ে লড়ছে, পরের বার কি রোবট অলিম্পিক?” আরেকজন বলেছেন, “এটা যেন বাস্তবের কল্পবিজ্ঞান!”

হাংঝোর এই রোবট ম্যাচ শুধু একটা খেলা নয়। এটা ভবিষ্যতের প্রযুক্তির এক ঝলক। রোবটরা এখন আর শুধু যন্ত্র নয়, তারা এখন আমাদের মতো শক্তিশালী, স্মার্ট ও কার্যক্ষম। প্রশ্ন উঠছে, এই রোবটরা কি আমাদের জীবন আরও সহজ করবে, না কি সামনে আনবে নতুন চ্যালেঞ্জ?

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল