মাস্ক না পরলে প্ল্যাটফর্মে প্রবেশে নিষেধাজ্ঞা! সিদ্ধান্ত রেলের

করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা আগেই জারি করেছিল রেল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মাস্ক না পরে ট্রেনে উঠলেই ৫০০ টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা আগেই জারি করেছিল রেল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মাস্ক না পরে ট্রেনে উঠলেই ৫০০ টাকা জরিমানা। এবার আরও একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। যার মধ্যে উল্লেখযোগ্য, মাস্কহীন ব্যক্তিদের রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলবোর্ডের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার ও DRM-এর সঙ্গে ভার্চুয়ালে বৈঠক করেন। যাতে ট্রেনে যাতায়াতে ও প্ল্যাটফর্মে আগত যাত্রীরা ঠিকঠাক করোনা বিধি মানছেন কিনা খতিয়ে দেখতে জোর দিয়েছেন রেলমন্ত্রী।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও ভি কে ত্রিপাঠি, বোর্ডের সদস্যরা, রেল মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি সমস্ত জোনাল রেলওয়ে, বিভাগীয় রেলওয়ে ম্যানেজাররা মন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। তাতে রেলমন্ত্রী বারবার বলেছেন, যা গাইডলাইন দেওয়া হচ্ছে তা ঠিকভাবে মানা হচ্ছে কিনা স্টেশনে স্টেশনে ঘুরে দেখতে ও আকস্মিক ভিসিটের নির্দেশও দিয়েছেন রেলমন্ত্রী। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। যার মধ্যে উল্লেখযোগ্য হল- মাস্কহীন ব্যক্তিদের রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক পরা ও অন্য সতর্কতা ব্যবস্থা মেনে চলতে সাধারণ মানুষকে সতর্ক করতে একটি প্রচার অভিযান চালানো হবে। বারবার হাত ধুতে ও করোনা ঠেকাতে স্যানিটাইজেশনের ব্যবহারে প্রচার চালানো হবে। রেলের সমস্ত কর্মী ও তাঁর সন্তানদের টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। রেলের প্রথম সারির যোদ্ধারা যাতে বুস্টার ডোজ নেয় সেটাও দেখতে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

ওষুধ ও অক্সিজেন সরবরাহ, জিওলাইট স্টক এবং লিকুয়্যইড অক্সিজেন, ভেন্টিলেটর ও অন্য সরঞ্জামের কার্যকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ করোনার দ্বিতীয় ঢেউ-এর মত তৃতীয় ঢেউতে দ্রুত অক্সিজেন পাঠানো যায় সেই ব্যবস্থা সম্পর্ক সচেতন থাকাটা জরুরি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল