আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোমা মেরে মুখ্যমন্ত্রীর কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি, তল্লাশি শুরু বম্ব ডিসপোজাল স্কোয়াডের

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বোমা মেরে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির অফিস উড়িয়ে দেওয়ার হুমকিতে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। চণ্ডীগড় পুলিশকে একটি ফোন কলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রীর বাসভবন ও সচিবালয়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

দুপুর ৩: ১৫ নাগাদ পুলিশের কাছে তথ্য আসে যে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে হরিয়ানা পুলিশ সিআইডি, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স এবং চণ্ডীগড় পুলিশ সতর্ক হয়। বোমার হুমকি পাওয়ার পর সচিবালয় প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়। সমস্ত সংবেদনশীল স্থানগুলিতে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। মুখ্যমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের প্রতিটি কোণ খতিয়ে দেখা যাচ্ছে।

এখনও পর্যন্ত হুমকির সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ এটিকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখছে। যে কল মারফত হুমকি এসেছিল সেটি ট্র্যাক করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে কোথা থেকে ফোন এসেছিল, কে করেছিল। একটি দমকল বাহিনী এবং একটি অ্যাম্বুলেন্সও মুখ্যমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত রয়েছে।

বোমার হুমকিটি এলো মক ড্রিলের ঠিক একদিন আগে। আগামী ৩১ মে সন্ধ্যায় পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলিতে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির মক ড্রিল পরিচালনা করার কথা রয়েছে। এই মহড়াটি গুজরাত, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য আন্তঃসীমান্ত অঞ্চলগুলিতে প্রস্তুতি বৃদ্ধি এবং সচেতনতা নিশ্চিত করা।

এর আগে ২২ মে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছিল। পুলিশের কাছে তথ্য আসতেই সেদিন আদালত প্রাঙ্গন ফাঁকা করে দেওয়া হয়। আদালতের সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ