গাড়ির জন্য পেট্রোল জোগাড় করতে পারলেন না রোনাল্ডো

হতাশ হয়ে ফিরতে হল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করার পর হতাশ হয়ে ফিরতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ড্রাইভারদের। নিজের গাড়িতে পেট্রোল ভরাতে পারলেন না সিআর সেভেন। সমগ্র ইউরোপজুড়ে চলছে জ্বালানির তীব্র অভাব। অধিকাংশ মানুষই ভুগছেন এই সমস্যায়। এর হাত থেকে ছাড় পেলেন না পর্তুগিজ অধিনায়কও। গোটা মহাদেশজুড়ে চলা জ্বালানির অভাবের ঢেউ গিয়ে লাগল তাঁর গায়েও।

বেন্টলির ফ্লাইং স্পার মডেলের মতো বহুমূল্য গাড়িতেই বর্তমানে চলা-ফেরা করেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় দু’কোটি টাকার চেয়েও বেশি। এই মুহূর্তে খ্যাতনামা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার জন্য ইংল্যান্ডেই রয়েছেন তিনি। আর সেই বহুমূল্য গাড়ি চড়েই ম্যান ইউয়ের অনুশীলনে আসেন সিআর সেভেন।

একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে, দুপুর ২টা নাগাদ রোনাল্ডোর ড্রাইভার গাড়ি নিয়ে চেশায়ারের একটি পেট্রোল পাম্পে পৌঁছে যান। কিছুক্ষণ পর আরও একজন ড্রাইভার সেখানে এসে উপস্থিত হন। তাঁরা দু’জনেই প্রায় সাত ঘণ্টার কাছাকাছি অপেক্ষা করেন। কিন্তু শেষ-মেশ পেট্রোল না পেয়ে ফিরে যান।

রোনাল্ডোর ড্রাইভাররা ভেবেছিলেন যে, হয়তো তেলের ট্র্যাঙ্কার আসবে। তাই বৃষ্টির মধ্যেও অপেক্ষা করেছিলেন। কিন্তু তাদের সেই অপেক্ষা সফল হয়নি। জ্বালানিও পাওয়া যায়নি।   

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা