ফের হোয়াটসঅ্যাপে নয়া ফিচার! কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে প্রতিদিনের ব্যবহারের মধ্যে হোয়াটস অ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সুবিধার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা। এই নতুন ফিচারটি হল লগআউট অপশন। যার মাধ্যমে গ্রাহকরা নিজের অ্যাকাউন্ট থেকে সাইনআউট করতে পারবেন। এই ফিচার গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। এই ফিচার ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো চ্যাট, মিডিয়া বা অন্য তথ্য মুছতে হবে না।

বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী মোবাইল থেকে চ্যাট হিস্ট্রি হারাতে চাননা। কিন্তু সাময়িক সময়ের জন্য অ্যাকাউন্টে থেকে দূর্ থাকতে চান। তাঁদের ক্ষেত্রে এই ফিচার উপকারি হবে।

কেমন হবে এই নতুন ফিচার?

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারেপ বিষয়টি দেখা গিয়েছে Android বিটা ভার্সন 2.25.17.37 এ। ইন্টারনাল টেস্টিং বা ডেভলেপিং পর্যায়ে এই ফিচারটি কাজ করে চলেছে। হোয়াটসঅ্যাপ গ্রাহকরা এখন সরাসরি লগআউট করতে পারেন না। অ্যাকাউন্ট ডিসকানেক্ট করতে চাইলে গ্রাহককে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। এরজেরে গ্রাহকদের প্রয়োজনীয় চ্যাট, মিডিয়া ফাইল মুছে যায়। কিন্তু এই নতুন লগআউট ফিচার আসলে আগের সমস্যার সমাধান হবে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের সেটিং অপশনে লগআউট বোতাম হিসেবে থাকবে। ওই বোতামে ক্লিক করে গ্রাহকরা তার অ্যকাউন্ট থেকে সাইন আউট করতে পারবেন। সাইন আউট করলেও তাদের চ্যাট, মিডিয়া সুরক্ষিত থাকবে। গ্রাহকরা নিজেদের সময় মতো লগইন করতে পারবেন। নিজের ফোন নম্বর দিয়েই নিজের তথ্য পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের গ্রাহকদের এই ফিচারটি খুব সাহায্যে করবে। ডিভাইসে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট ব্যবহার করতে পারবেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন