দিঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে।আর তাকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। একমাস আগেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম। আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক।জানা যাচ্ছে, এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা(Ratha Yatra)।

৩৬ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ—নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন।হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোরকদমে কাজ। রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার-অনুষ্ঠান।১২ জুন: স্নানযাত্রা উৎসব, এরপর ১৫ দিনের অনসর—এই সময়ে মূর্তির দর্শন বন্ধ থাকবে।২৬ জুন: নবযৌবন ও নেত্র উৎসব।২৭ জুন: রথযাত্রার মূল দিন—আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে ‘পাহান্দি বিজ’।

রথযাত্রা দেখতে ও রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকেরা। ইতিমধ্যেই অনেকে দিঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল।তাঁরা জানাচ্ছেন, এই উদ্যোগে দিঘা পাচ্ছে নতুন চেহারা—ধর্মীয় পরব আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ।রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ‘মাসিরবাড়ি’। দিঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসিরবাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে।

৭৫ লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ।সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে, চলবে মহাপ্রসাদ বিতরণ।দুটি স্থানেই পালিত হবে রীতিনীতি—মাসিরবাড়িতে যাবে রথের নিম কাঠের (দারু ব্রহ্মের) মূর্তি, আর মূল মন্দিরেই থাকবেন পাথরের বিগ্রহ।রথের দড়ি টেনে, ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দিঘা। শুধু পুণ্যার্থী নয়, পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’