বীরভূম জেলার কে এসপি ও আইসি হবেন ঠিক করতেন অনুব্রত, বিস্ফোরক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর: বীরভূম জেলায় কে এস পি হবেন ?কে আইসি হবেন? তা ঠিক করে দিতেন অনুব্রত মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।তিনি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,শুধু তাই নয়, এইরকম আশেপাশে জেলার ক্ষেত্রেও তৃণমূলের ভূমিকা দেখা গিয়েছে। যে পুলিশকে উনি(অনুব্রত মণ্ডল) চমকালেন ,সেই পুলিশ‌ই অনুব্রত মণ্ডলের উইকেট পড়ে যাওয়ার পর সিবিআই এর হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে রক্ষা করেছিল। তৃণমূলের ছবিটা এইরকমই ।সাধারণ মানুষ সবটাই জেনে গিয়েছে।

শনিবার বীরভূমে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) ও পুলিশ অফিসারের বিতর্কিত ফোনালাপ ইস্যুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, অপারেশন সিঁদুর নিয়ে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে তখনই তার দলের এক নেতা এই অপারেশনের সাফল্যকে নাটক বলছেন। এরা নিজেরাই ঠিক করতে পারে না কোন সিদ্ধান্ত ঠিক আর কোন সিদ্ধান্ত ভুল।

তৃণমূল দলে এখন বাঁধন আলগা হয়ে গিয়েছে। যে যার বক্তব্য পেশ করছে। কোন কন্ট্রোল নেই। অনুব্রত মণ্ডল এখন তাই পুলিশকে চমকাচ্ছে। বাংলার জনগণ সব দেখছে। সময়মতো উত্তর দেবে। অনুব্রত মণ্ডল ইস্যুতে এভাবেই শনিবার আগাগোড়া সুর চড়ালেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। তবে দিলীপবাবু সুর চড়ালেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় দল গোটা বিষয়টি দেখছে এবং দল সমস্ত সিদ্ধান্ত নেবে বলে নৈহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে