মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের সব বাড়িতে পৌঁছে যাবে দিঘার জগন্নাথদেবের প্রসাদ। মন্দির উদ্বোধনের দিনেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। দিঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হল প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর কলকাতা থেকে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাজভোগের পর এই খোয়া ক্ষীর অর্পণ করা হয়েছে জগন্নাথদেবকে। সেই ক্ষীর রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে। সেখানেই এই প্রসাদি ক্ষীর থেকে তৈরি করা হবে প্যাড়া ও গজা। সেই কাজ সম্পন্ন হলে দুয়ারে রেশনের মাধ্যেমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ। প্রসাদ বিতরণের প্রস্তুতি এখন তুঙ্গে।

জানা গিয়েছে, কলকাতা থেকে সড়ক পথে নিয়ে আনা হয়েছে ৩০০ কেজি খোয়া ক্ষীর। মন্দিরের দায়িত্বে থাকা ইসকনের প্রতিনিধিরা কীর্তনের মাধ্যমে এই খোয়া ক্ষীর নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। সেখানেও চলে নাম গান। পুজো ও আরতির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চরণে এই খোয়া ক্ষীর নিবেদন করা হয়েছে। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই ক্ষঈর অর্পণ করা হয়েছে। কোনও রকম স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেদিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ওপর। আগামী ১৭ জুন থেকে প্রসাদ বিতরণের কর্মকান্ড শুরু হয়ে যাবে। তার আগে জগন্নাথদেবের পায়ে ছুঁইয়ে প্রসাদি ক্ষীর পৌঁছে যাবে জেলায় জেলায়। দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ। বাক্সের মধ্যে থাকবে একটি প্যাড়া, একটি গজা ও দিঘার জগন্নাথ দেবের ছবি।

দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, জগন্নাথের প্রসাদ পেতে দূর থেকে মানুষজন আসছেন। মুখ্যমন্ত্রী যেভাবে বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আধ্যাত্মিকতার এক ভাল দিক।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা