চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু। আলিপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই আক্রান্তের। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যেবেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বছর ৭৪-র বৃদ্ধ। মঙ্গলবারই তাঁর মৃত্যু হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। তারপরেই মৃত্যু হয়েছে তাঁর।

সোমবার রাজ্যে দ্বিতায় করোনা আক্রান্তের মৃত্যুর খবর মিলেছিল। বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনায় (Corona) আক্রান্ত হয়েছিলেন বলে সূত্রের খবর। পাশাপাশি তাঁরা শারিরীক আরও সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বেলেঘাটা আইডিতে মারা গিয়েছেন ওই ব্যক্তি। তাঁর মৃত্যুর পরদিনই রাজ্যে তৃতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। কয়েকদিন আগেও যেখানে সংক্রমণ ছিল মাত্র ১২। সেখানে দেড় সপ্তাহের মধ্যেই সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০০। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সংক্রমণ যেমন বাড়ছে, তেমন সুস্থও হচ্ছেন অনেকেই। সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন সহ একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। তবে এই মুহূর্তে কারও সঙ্কটজনক অবস্থা নয় বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার এল তৃতীয় মৃত্যুর খবর। তিন বছর পর আচমকাই বিশ্বের সর্বত্রই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশে ক্রমাগত বাড়ছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, সমস্ত বেসরকারি আরটিপিসিআর সেন্টারগুলোকে করোনায় আক্রান্তদের আরএনএ-র নমুনা জমা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তার থেকে জিনোম সিকোয়েন্সিং করা হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ