রক্ত পরীক্ষা ছাড়াই ধরা পড়বে হার্টের ব্লকেজ, কীভাবে? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, ক্লান্তি, কয়েক মুহুর্তের জন্য ব্ল্যাকআউট। তারপরেই আবার সবকিছু স্বাভাবিক। প্রাথমিকভাবে কোনও সমস্যা নেই মনে করা হলেও, আদৌ তা নয়। বার বার এই ধরনের ঘটনা ঘটলে চিন্তার কারণ রয়েছে। প্রথম থেকেই এই অবস্থায় জন্য ব্যবস্থা নিতে হবে।

অতিরিক্ত ঘাম, বুকে ও শরীরের অন্যত্র ব্যথার উপসর্গ দেখা দিলে তা গ্যাসের সমস্যা মনে করে অনেকেই হজমের ওষুধ খান। কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে তখন হাসপাতালে যাওয়া হয়। তখনই চিকিৎসকদের পরামর্শ মতো ইসিজি, ইকোকার্ডিয়োগ্রাফি, রক্ত পরীক্ষা করানো হয়। তখনই বিষয়টি সামনে আসে। আর্টারি বা ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ব্লকেজ খুব বেশি হলে অস্ত্রোপচার করতে হয়। তাই আগেভাগে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হয় খুব দ্রুত।

বাড়িতে বসে কীভাবে বুঝবেন হার্টে ব্লকেজ আছে কিনা। সাধারণ মানুষের পক্ষে নিখুঁতভাবে বোঝা সম্ভব নয়। কয়েকটি বিষয় লক্ষ করলে আলাদা করে রক্ত পরীক্ষা করাতে হয়না। তারমধ্যে অন্যতম, বুকে চাপ চাপ ব্যথা। হাঁটাচলা থেকে বিশ্রামের সময়েও বুকে ভারী পাথর চাপ লাগে। অস্বস্তি বজায় রয়েছে। সবসময় বুকে চিন চিনে ব্যথা রয়েছে। একে বলে অ্যানজাইনা।

বুক চিনচিন ছাড়াও চোয়াল, বাঁ হাতে ও গলার কাছে ব্যথা হবে। কাঁধ ও ঘাড়ের নীচের অংশেও যন্ত্রণা থাকবে। হাত বা কাঁধে ব্যথার সঙ্গে চোয়ালে ও পেশিতে টান ধরলে সতর্ক হতে হবে। শ্বাস নিতেও সমস্যা হলে সতর্ক হতে হবে।

শারীরিক পরিশ্রম না হওয়া সত্ত্বেও যদি শ্বাসকষ্ট হয়, তাহলে হার্টের সমস্যা রয়েছে ধরে নিতে হবে। লক্ষণ চেনার সবচেয়ে সহজ একটি উপায় আছে। দেখবেন, বিশ্রাম নেওয়ার সময়েও শ্বাসকষ্ট হচ্ছে। বিশ্রামে থেকেও ক্লান্তি বোধ হলে চিকিৎসকের কাছে যেতে হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল