ইজরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্তা ও দুই বিজ্ঞানী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার (১৩ জুন) সকালে ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী।মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী তেহহরান-সহ একাধিক শহর। ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) প্রধান হোসেন সালামি-সহ দুই বিশিষ্ট বিজ্ঞানী। তবে প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যায়নি। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েলে জারি হয়েছে জরুরি অবস্থা। ইরানের উপর ইজরায়েলের হামলা নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছ, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইরানের সাতটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাছাড়া ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও হামলা চালানো হয়। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান-সহ একাধিক শহর।বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজি’র সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন।

ইজরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘তাদের হামলায় ‘খুব সম্ভবত’ মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির।’ যদিও তা মানতে চায়নি ইরানি সেনাবাহিনী। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বাগেরির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাগেরি নিরাপদে রয়েছেন এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। ইজরায়েলের অতর্কিতে হামলার জবাব দিতে পাল্টা হামলার পরিকল্পনা করেছে ইরান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল