ইজরায়েল-ইরানের হামলা থেকে বাঁচতে ঘুরপথে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া

ইজরায়েল-ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের আকাশসীমা বন্ধের পর ১৬টি আন্তর্জাতিক বিমানকে ঘুরপথে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল-ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের আকাশসীমা বন্ধের পর ১৬টি আন্তর্জাতিক বিমানকে ঘুরপথে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘এই আকস্মিক ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ অর্থাৎ ইজরায়েল-ইরানের আকাশসীমার বাইরে ঘুরপথে সমস্ত আন্তর্জাতিক বিমান চালাবে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে, এয়ার ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত ফ্লাইট এবং বিমানের বিকল্প গন্তব্যের তালিকা দিয়েছে। যেগুলি ইজরায়েল-ইরানের আকাশ সীমানার বাইরে ঘুরপথে চালানো হবে। দিল্লি, টরন্টো এবং অন্যান্য আন্তর্জাতিক স্থান থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইট হয় রুট পরিবর্তন করা হয়েছে। আবার বেশকিছু বিমানকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, কারণ সেই সমস্ত বিমানের একাধিক রুটে কার্যক্রম ব্যাহত হয়েছে। বিমান সংস্থা যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করেছে। এবং যাত্রীদের বিনামূল্যে ফ্লাইট পুনঃনির্ধারণ বা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।https://www.airindia.com/in/en/manage/flight-status.html-এই লিঙ্কের মাধ্যমে যাত্রীদের আপডেট জানতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) সকালে ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী তেহহরান-সহ একাধিক শহর। গাজাকে কেন্দ্র করে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা বাহিনী। আজ ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) প্রধান হোসেন সালামি-সহ দুই বিশিষ্ট বিজ্ঞানী। তবে এখনও পর্যন্ত প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যায়নি। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েল জরুরি অবস্থা জারি করেছে। ইরানের উপর ইজরায়েলের হামলা নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইরানের সাতটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা চালানো হয় ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজি’র সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির মৃত্যু হয়েছে। তবে এটি পরে গুজব প্রমাণিত হয়েছে।

বাতিল ও ডাইভার্টেড বিমান তালিকা নিচে দেওয়া হল…

AI130 – লন্ডন হিথ্রো-মুম্বাই – ভিয়েনায় ডাইভার্ট করা হয়েছে

AI102 – নিউ ইয়র্ক-দিল্লি – শারজায় ঘুরিয়ে দেওয়া হয়েছে

AI116 – নিউ ইয়র্ক-মুম্বাই – জেদ্দায় ডাইভার্ট করা হয়েছে

AI2018 – লন্ডন হিথ্রো-দিল্লি – মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়েছে

AI129 – মুম্বই-লন্ডন হিথ্রো – মুম্বইতে ফিরে আসবে

AI119 – মুম্বই-নিউ ইয়র্ক – মুম্বইতে ফিরে আসবে

AI103 – দিল্লি-ওয়াশিংটন – দিল্লিতে ফিরে আসবে

AI106 – নিউইয়র্ক-দিল্লি – দিল্লিতে ফিরে আসবে

AI188 – ভ্যাঙ্কুভার-দিল্লি – জেদ্দার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে

AI101 – দিল্লি-নিউ ইয়র্ক – ফ্রাঙ্কফুর্ট/মিলানের দিকে ডাইভারশন

AI126 – শিকাগো-দিল্লি – জেদ্দার দিকে ঘুরপথে নেওয়া হবে

AI132 – লন্ডন হিথ্রো-বেঙ্গালুরু – শারজায় ডাইভার্ট করা হয়েছে

AI2016 – লন্ডন হিথ্রো-দিল্লি – ভিয়েনায় ডাইভার্ট করা হয়েছে

AI104 – ওয়াশিংটন-দিল্লি – ভিয়েনায় ডাইভার্ট করা হয়েছে

AI190 – টরন্টো-দিল্লি – ফ্রাঙ্কফুর্টে ডাইভার্ট করা হয়েছে

AI189 – দিল্লি-টরন্টো – দিল্লিতে ফিরে আসবে

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল