অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : দূর থেকে  ট্রেন দেখে প্রাণ বাঁচাতে নাতনিকে নিয়ে ঝাঁপ দিয়েছিলেন দাদু। অল্পের জন্য ভাগ্যের ফেরে প্রাণ রক্ষা হয়েছে ২ জনেরই। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে। আহত হয়েছেন, সাধন দাস (৬০) ও দীপশিখা দেবনাথ (৬)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর শিবপুরের বাসিন্দা দাদু সাধন দাস ও নাতনি দীপশিখা বাড়ি থেকে বের হয়। অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রীজ পেরিয়ে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন তাঁরা। পায়ে হেঁটে কালনাগিনী নদীর রেলব্রিজ পেরিয়ে যাওয়ার সময় দূর থেকে ট্রেন দেখতে পান তাঁরা। কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেনটিকে তীব্রবেগে ছুটে আসতে দেখেন তাঁরা। কাকদ্বীপ স্টেশন থেকে সেই সময় ট্রেনটি নামখানার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। আচমকাই ট্রেনটি দেখতে পেয়ে কোনও কিছু না ভেবেই রেলব্রীজের ওপর থেকেই কালনাগিনীর জলে ঝাঁপ দেন তাঁরা। তাতেই রক্ষা পেয়েছে প্রাণ।

তাঁদের চিৎকার শুনতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়। জলে দুজনকে দেখতে পেয়ে তাঁরাই নদীতে নেমে দুজনকে উদ্ধার করেন। দুজনকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরাই। রালব্রীজ থেকে নীচে ঝাঁপ দেওয়ায় দুজনেই আহত হয়েছেন। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালেই ২ জনের চিকিৎসা চলছে।

জুজনের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা বলেছেন, বুদ্ধি করে কালনাগিনী নদীতে ঝাঁপ দিয়েছিলেন দাদু ও নাতনি। না দিলে দুজনেই নিশ্চিত ট্রেনে ধাক্কায় প্রাণ হারাত। অল্পের জন্য প্রাণরক্ষা দুজনের।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার