আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সব রেকর্ড ভেঙে চুরমার, ১,৩৫৫ কোটিতে লিভারপুলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেতে চলেছেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্ট‍ৎস। তাঁকে ১১ কোটি ৬০ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১,৩৫৫ কোটি) খরচ করে কিনছে প্রিমিয়ার ক্লাব লিভারপুল। প্রথমে শোনা যাচ্ছিল বেয়ার লেভারকুসেন ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন ভির্ট‍ৎস। পরে মত বদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখানোর সিদ্ধান্ত নেন।

মাত্র ১৭ বছর বয়সে লেভারকুসেনের হয়ে পেশাদার ফুটবলার হিসাবে যাত্রা শুরু করেছিলেন ভির্ট‍ৎস।  ১৯৭ ম্যাচে গোল করেছেন ৫৭টি। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতে গড়েন ইতিহাস। ২০২১ সালে জার্মান জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে। জার্মান জাতীয় দলের হয়ে ভির্টৎস ৩১ ম্যাচ খেলে ৭টি গোল করেছেন। সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও ইনভার্টেড উইঙ্গার হিসেবে দারুণ কার্যকর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, লেভারকুসেনে কোচ জাবি আলোনসোর অন্যতম পছন্দের খেলোয়াড় ছিলেন ভির্ট‍ৎস। ফলে জার্মান ছেড়ে ইউরোপে তিনি পাড়ি জমাতে পারেন বল শোনা যাচ্ছিল। যদিও তা হচ্ছে না। রেকর্ড দামে তরুণ মিডফিল্ডারক কিনছে লিভারপুল। ভির্টৎসের জন্য লিভারপুলের খরচ হবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড। এর মধ্যে ১০ কোটি পাউন্ড তিনি পাবেন খেলার জন্য। বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে ‘অ্যাড–অনস’ অর্থাৎ কিছু শর্তপূরণের ভিত্তিতে। ২০২৩ সালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল চেলসি। তাছাড়া ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদোকে ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে নিয়েছে। ভির্টৎসের দলবদলের ফি শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ