৬১ দিনের নিষেধাজ্ঞা শেষে দিঘায় উঠবে রেকর্ড পরিমাণ ইলিশ, আশাবাদী মৎস্যজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর: দিঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ মাছ। আশাবাদী মৎস্যজীবিরা। তাঁরা মনে করছেন এবারের বর্ষার মরশুমে দিঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ (Hilsha)। ৬১ দিনের রাজ্য সরকারের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় যে নিষেধাজ্ঞা ছিল তা শনিবার শেষ হয়। রবিবার সকাল থেকে সমুদ্রে মাছের খোঁজে রওনা দেবেন মৎস্যজীবীরা। তাই আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা সকলেই। 

পর পর দু’বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দিঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি? তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেঁকুর তোলায়।

প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২ হাজার মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্র চালিত নৌকো। ১৪ জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে, মাছ ধরার ট্রলার লঞ্চ সহ নৌকো। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা । বাংলাদেশের (Bangladesh) ইলিশের অভাব মেটাবে দিঘার ইলিশ এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা।রবিবার সকালে যে সকল নৌকো ও ট্রলার গুলি সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের