‘গুজব ছড়ানো বন্ধ করুন’, কাব্যা মারানকে বিয়ের জল্পনা খারিজ নামী সুরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের সঙ্গে সাত পাকে বাধা পড়া নিয়ে নীরবতা ভাঙলেন দক্ষিণের প্রখ্যাত সুরকার অনিরুদ্ধ রবিচন্দার। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে সানরাইজার্স মালকিনের সঙ্গে পরিণয়সূত্রে বাঁধা পড়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। অবিলম্বে ওই গুজব বন্ধ করারও অনুরোধ জানিয়েছেন ‘জওয়ান’ ছবির সুরকার। ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন ‘বিয়ে, আহ? হা হা..। শান্ত হও বন্ধুরা। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করো।’ পোস্টের মধ্যে ‘হাসি’ ও ‘নমস্কার’ ইমোজিও জুড়ে দিয়েছেন।

গত কয়েকদিন ধরেই সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের সঙ্গে দক্ষিণের বিখ্যাত সুরকার এবং প্লেব্যাক গায়ক অনিরুদ্ধ রবিচন্দারের বিয়ে নিয়ে জল্পনা ভেসে বেড়াচ্ছিল বাতাসে। সুপারস্টার রজনীকান্ত নাকি দুজনের বিয়ের ঘটকালি করেছেন। এক ফিল্মি ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, অনিরুদ্ধ এবং কাব্যা মারান ২০২৪ সালে ডেটিং শুরু করেন। বর্তমানে গায়ক-সুরকারের বয়স ৩৪ বছর, কাব্যার বয়স ৩২ বছর। সম্প্রতি তাঁদের দুজনকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে খেতে দেখা গিয়েছে, যা তাদের আসন্ন বিবাহ সম্পর্কে আরও জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছে।

দক্ষিণের প্রখ্যাত সুরকার অনিরুদ্ধ তামিল অভিনেতা রবি রাঘবেন্দ্র এবং ধ্রুপদী নৃত্যশিল্পী লক্ষ্মীর ছেলে। তার মাসি লতা রজনীকান্ত। যিনি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের স্ত্রী। তার প্রপিতামহ কে সুব্রহ্মণ্যম ১৯৩০-এর দশকে একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। গত ১৩ বছর ধরে অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করছেন। এবং তিনি দক্ষিণের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত পরিচালক। তিনি রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, অজিত, সুরিয়া, পবন কল্যাণ, মহেশ বাবু এবং জুনিয়র এনটিআর-এর মতো একাধিক মেগাস্টারের ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।

জয়হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক