ইজরায়েল জুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত ৭

এছাড়াও ইজরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছে এবং আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই ইরান-ইজরায়েলের নতুন উত্তেজনায় জ্বলছে মধ্যপ্রাচ্য। বৃহস্পতিবার রাত থেকে ইরানের উপর বিমান হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। যাতে মৃত্যু হয়েছে ইরানের ১২ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। পাশাপাশি অনেক ভবন চুরমার হয়ে গিয়েছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা! ইজরায়েলজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। রবিবার (১৫ জুন) কাতারভিত্তিক আলজাজিরা সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তেল আবিব-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যাতে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইজরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছে এবং আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

এ প্রসঙ্গে ইজরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছেন, তেল আবিবের বাত ইয়াম এলাকায় এখনও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ১০ বছর বয়সী শিশুও রয়েছে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ এবং ৮০ বছর বয়সী দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে ইরানের উপর ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েলি সামরিক বাহিনী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালিয়েছে ইজরায়েল। এছাড়াও ইরানের তেল স্থাপনা ও গ্যাস ক্ষেত্রেও নতুন করে হামলা চালাচ্ছে ইজরায়েল। উল্লেখ্য, ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণু কেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান।

ইজরায়েলের চালানো হামলায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডারের। পাল্টা ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ইরানে ইজরায়েল যে হামলা চালিয়েছে তার নামকরণ করেছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এই বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকানো দরকার। তাই এই অভিযান শুরু করা হয়েছে। ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে তা বিশ্বের জন্য তা বড় বিপদ হিসাবে গন্য হবে। যত দিন পর্যন্ত এই বিপদের আশঙ্কা থাকবে, ততদিন অভিযান চলবে। বৃহস্পতিবার রাতের হামলায় অন্তত ২০০টি ইজরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে দাবি তেহরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিন দেফরিনের। তেহরানের আবাসিক এলাকায় ইজরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ইজরায়েলের হামলায় ইরানে এখনও পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যার ফলে খুব সম্ভবনা রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল