পুড়ছে দুবাইয়ের ৬৭ তলা ভবন, দাউ দাউ করে জ্বলছে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন 'মারিনা পিনাকল'- এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন ‘মারিনা পিনাকল’- এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোকজনকে। তাই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এবং ছয় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনটিতে প্রায় ৭৬৪ টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই মুহূর্তে ভবনে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের সংবাদ অফিস।

গতকাল শনিবার গভীর রাতে একটি এক্স পোস্টে ডিএমও জানিয়েছে, আগুন লাগার ঘটনায় উদ্ধারকারী দলগুলি ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে, এবং নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে। গতকাল রাত ২ টা ৯ মিনিটে আরেকটি পোস্টে DMO জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন।এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বড়সড় কোনও আঘাতের খোঁজ মেলে নি। ওই বহতলা ভবনের ৭৬৪ টি অ্যাপার্টমেন্ট ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের কয়েকটি ভিডিও এখন ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Nishit Sharma (@hopping_bug)

ইনস্টাগ্রামে আগুনের নাটকীয় ভিডিও শেয়ার করে নিশীথ শর্মা নামক একজন বাসিন্দা জানিয়েছেন, “এই ঘটনার সময় আমি আমার স্ত্রীর সঙ্গে ভবনে শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমরা ভাগ্যবান ছিলাম যে ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছি। আমরা খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ সবাই সরে যেতে শুরু করে।” ফুটেজে টাইগার টাওয়ারের উপরের তলার একটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলতে দেখা গিয়েছে। যেখানে আগুন জ্বলতে দেখা গিয়েছে এবং রেলিংয়ের কিছু অংশ আগুনে পুড়ে রাস্তায় পড়ে যেতে দেখা গিয়েছে। ভবনের পাশেও আগুন ধরে যেতে দেখা গেছে, নীচে বিশাল জনতা জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়া বাতাসে উড়তে দেখা গিয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দলগুলিকে তৎপর থাকতে দেখা গেছে। প্রায় ছয় ঘন্টা ধরে বহুতল ভবনে আগুন লেগেছিল, যা অবশেষে দুবাই সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে আনে। তবে দুবাইয়ের মেরিনা পিনাকলে এটিই প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা নয়। ২০১৫ সালের মে মাসে, এই ভবনের ৪৭ তলায় রান্নাঘরের আগুন লেগে গিয়েছিল, পরে তা ৪৮ তলায় দ্রুত ছড়িয়ে পড়ে।শুক্রবার রাতের আগুনের কারণ অনুসন্ধানের জন্য বর্তমানে তদন্ত চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল