বিহারে মর্মান্তিক ঘটনা! যাত্রীভর্তি পিকআপ ভ্যান উল্টে নিহত ৫, গুরুতর জখম ১৫

মর্মান্তিক দুর্ঘটনা বিহারের জাতীয় সড়কপথে। পণ্যবাহী পিকআপ ভ্যানের টায়ার ফেটে উল্টে গেল গাড়ি। মৃত্যু ৫ জনের। গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা বিহারের জাতীয় সড়কপথে। পণ্যবাহী পিকআপ ভ্যানের টায়ার ফেটে উল্টে গেল গাড়ি। মৃত্যু ৫ জনের। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৬ জুন) সাতসকালে বিহারের সরন জেলার দিঘোয়ারা থানা এলাকার বাজিতপুর গ্রামের কাছে জাতীয় সড়ক-১৯-এ। জানা গেছে, এদিন পিক আপ ভ্যানে করে সৈয়দপুরের গ্রামবাসীরা হাজিপুরে অবস্থিত একটি কারখানায় ভুট্টার বস্তা ভাজা করতে যাচ্ছিলেন। তাঁরা সকলেই শ্রমিক ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় পিকআপ ভ্যানের টায়ার আচমকাই ফেটে যায়। যার ফলে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা গিয়েছেন পাঁচজন যাত্রী।

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন, সরন জেলার দিঘওয়ারা থানা এলাকার বাসিন্দা রাজ কুমার পণ্ডিতের স্ত্রী অঞ্জু দেবী (৪৮), রাজু বৈঠার স্ত্রী রাধিকা দেবী (৫০), শ্রাবণ রামের ছেলে সোনু কুমার (২৩), পঞ্চুরামের মেয়ে রাজলক্ষ্মী কুমারী (১৫) এবং রামবাবু রামের ছেলে শিবম কুমার (৭)। অর্থাৎ নিহতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন এবং দুজন ছেলে রয়েছে, যাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আশেপাশের গ্রামবাসীরাও ঘটনাস্থলে জড়ো হয়। এরপর উল্টে যাওয়া গাড়িটি সোজা করা হয়। এবং আটকে পড়া শ্রমিকদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে যে, সোমবার সকালে দিঘোয়ারা থানা এলাকার সৈয়দপুরের গ্রামবাসীরা হাজিপুরে অবস্থিত একটি কারখানায় তাদের ভুট্টার বস্তা ভাজা করতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ভুট্টার বস্তাগুলি খুলে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কয়েকটি মোবাইলও রাস্তায় পড়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ছিল। ট্রাফিক পুলিশ এই ধরনের যানবাহনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। ট্রাফিক পুলিশ এবং পরিবহন বিভাগ যদি কঠোর হতো, তাহলে এমন দুর্ঘটনা ঘটত না।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে