চকলেটের প্রেমে মাতোয়ারা! সাবধান না হলে ঘটবে চরম বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি :  চকলেট খেতে ভালবাসেন না এমন লোক খুব কম রয়েছে। প্রতিদিনই বহু মানুষ প্রচুর পরিমাণে চকলেট খান। বাচ্চারা তো চকলেট পেলে আর কিছুই চায় না। কিন্তু বেশি চকলেট শরীরের ক্ষতি করে। তাই এর থেকে দূরে থাকাই শ্রেয়। প্রশ্ন উঠতে পারে, চকলেট খেলে কী ক্ষতি হতে পারে। কেনো চকোলেট থেকে দূরে থাকতে হবে। উত্তর পেটের সমস্যা হতে পারে।

অনেকেই গ্যাস ও অ্যাসিডিটিতে ভোগেন। যাদের এই সকল সমস্যা রয়েচে, তাঁরা রোজ রোজ চকোলেট খেলে সমস্যা আরো বাড়বে। কারণ এই মিষ্টি খাবারে রয়েছে ক্যাফেইন, মিষ্টি ও ফ্যাট। আর এসব উপাদান সরাসরি পেটের সমস্যার সৃষ্টি করে। চকলেট পাকস্থলিতে থাকা উপকারী সব ব্যাকটেরিয়ার অনেক ক্ষতি করতে পারে। ফলে হতে পারে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা। তাই পেটের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচতে রোজ রোজ চকোলেট খাওয়া বন্ধ করতে হবে।

নিয়মিত অত্যধিক চিনি মেশানো খাবার খেলে ক্লান্তি বাড়তে পারে। অত্যধিক মিষ্টি খাবার খেলে বাড়তে পারে সুগার। এমনকি বিপদে ফেলতে পারে ব্লাড প্রেশারের মতো অসুখ। তাই এসব জটিল রোগের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে প্রতিদিন চকোলেট খাওয়া বাদ দিতে হবে। শুধু কফিতেই নয়, চকলেটেও ক্যাফেইন থাকে। আর এই উপাদান শরীরের জন্য খুব একটা ভালো নয়। বরং চকোলেটের মাধ্যমে নিয়মিত শরীরে ক্যাফেইন প্রবেশ করলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে বাড়তে পারে দুশ্চিন্তা, উৎকণ্ঠার মতো সমস্যা।

রোজ চকলেট খেলে ওজন বাড়তে পারে। শরীরের ওজন বাড়লেই সমস্যা শুরু হয়। এর ফলে ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই প্রেশারসহ একাধিক জটিল রোগে জড়িয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন যেকোনোভাবে ওজন কমিয়ে ফেলার। তাই চকোলেট খাওয়া বন্ধ করতে হবে। চকলেট খেলে অ্যালার্জি হতে পারে। শ্বাসকষ্টও হতে পারে। তাই এসব সমস্যা থেকে বাঁচতে চকোলেট এড়িয়ে চলুন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন