Coronavirus: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৪৪

কলকাতা পুরসভায় ০৩৩ ২২৮৬১২৩৮ নম্বরে ফোন করে করোনা আক্রান্ত রোগীরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মহানগরীতে কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমকে। বিশেষ করে অভিজাত এলাকা ও বহুতল আবাসনগুলিতে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার শহরে আরও ১৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলো। এ নিয়ে মহানগরীতে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো ৪৪। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত অতীন ঘোষ জানিয়েছেন, অভিজাত এলাকায় সংক্রমণ বাড়তে থাকায় কনটেনমেন্ট জোন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই কলকাতায় দাপট দেখাচ্ছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণ কখনও সাত হাজার আবার কোনদিন ছয় হাজারের গণ্ডি ছাড়িয়ে চলেছে। হু-হু করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে কার্যত গলদঘর্ম অবস্থা কলকাতা পুরসভার আধিকারিকদের। পাশাপাশি করোনা সংক্রান্ত চিকি‍ৎসা ও শবদেহ পোড়ানো নিয়েও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শহরবাসীকে। বিশেষ করে নিমতলা শ্মশ্মান ঘাটের এক কর্মীর বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থার ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। ফলে নড়েচড়ে বসেছেন পুর প্রশাসনের শীর্ষ কর্তারা।  

মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণের সময়ে সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুম খোলার পাশাপাশি টেলিকলিং পরিষেবা চালু করা হয়েছে। কলকাতা পুরসভায় ০৩৩ ২২৮৬১২৩৮ নম্বরে ফোন করে করোনা আক্রান্ত রোগীরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। তাঁদের সেই সমস্যা শোনার পরে সমাধান বাতলে দেবেন কন্ট্রোল রুমে থাকা পুরসভার স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা। হাসপাতালে ভরতি থেকে আম্বুলান্স, অক্সিজেন সরবরাহ থেকে প্রাথমিক ওষুধ- সমস্ত পরিষেবা মিলবে এই কন্ট্রোল রুম থেকেই।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান