ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচি বন্ধের হুমকি ইজরায়েলের

ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচী বন্ধের হুমকি ইজরায়েলের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচী বন্ধের হুমকি ইজরায়েলের। ইজরায়েলের প্রাক্তন উপ প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি আরবি ও উর্দু ভাষায় এক্সে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচী বন্ধের চিন্তা করছি।’ পোস্টটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। অনেকে পাকিস্তানের পক্ষ নিয়ে মেইর মাসরির বক্তব্যের নিন্দা জানিয়েছেন। বর্তমানে সরকারি কোনও পদে না থাকলেও দেশটির রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি। যিনি লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্যও বটে।

পোস্টে মাসরি আরও লিখেছেন, ‘পাকিস্তান ইরান থেকে দূরে নয়।’ এরপরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির বক্তব্যের নিন্দা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, এ ধরনের উস্কানি মূলক হুমকি পাকিস্তানিদের মনোবল ভেঙে দেবে। কারণ পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা গোটা বিশ্বে স্বীকৃত। বর্তমানে ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। ইতিমধ্যেই এই হামলায় ইরানের অনেক পারমাণবিক বিজ্ঞান মারা গিয়েছেন। এই আবহের মধ্যেই এবার পাকিস্তানের উপর দৃষ্টি পড়ল ইজরায়েলের।

যদিও গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল, আমাদের ‘ইজরায়েলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, ইরানের দিকেই তাকাও, পাকিস্তানের দিকে তাকানোর সাহস করবে না। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।’ এরপর ভারতের উপর হামলার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনও সবাই একযোগে প্রস্তুত থাকব।’ সুতরাং ইজরায়েল পাকিস্তানের উপর হামলা করে তাঁরাও পাল্টা ইজরায়েলের উপর হামলা করতে প্রস্তুত। উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের অনেক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে। সেই সময় পাকিস্তান পাল্টা হামলা চালালেও ভারতের কাছে বারবার পরাস্ত হয়েছে। বর্তমানে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল