Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুর্ঘটনায় মৃত্যু বাইকপ্রেমীর, শেষকৃত্যে সমাহিত প্রিয় বুলেট

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইকপ্রেমীর। তাই শেষকৃত্যেও সঙ্গী হল পছন্দের বাইকটি। ঘটনাটি ঘটেছে গুজরাতের খেদার নাদিয়াদের উত্তরসান্দা গ্রামের। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সবার চোখে এসেছে জল।

নাদিয়াদের উত্তরসান্দা গ্রামের খ্রিস্টান কলোনির বাসিন্দা ১৮ বছর বয়সী কৃষ পারমার এক দুর্ঘটনার শিকার হন। তিনি নিজের রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় গ্রামের কাছেই একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর। দুর্ঘটনায় গুরুতর আহত হন কৃষ। ছুটে আসেন গ্রামবাসীরা। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ১২ দিন চিকিৎসা চলার পর মৃত্যু হয় যুবকের।

এই ঘটনায় কৃষের পরিবার তো বটেই, গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শত শোকেও কর্তব্য তো করতেই হয়। তাই পরিবারও কৃষ পারমারের শেষকৃত্যের সিদ্ধান্ত নেয়। আয়োজন করা হয় শেষযাত্রার। সেই সঙ্গে পরিবার থেকেই বলা হয় বাইক অন্ত প্রাণ ছিলেন কৃষ, তাই সাধের বাইকটিও পরিবারের সন্তানের সঙ্গেই সমাহিত হোক।

এই বিষয়ে গ্রামের একটি পরিবারের এক সদস্য জানিয়েছেন, কৃষ বাইক অন্ত প্রাণ ছিলেন। দিন রাত বাইকটি ধোয়া মোছা, যত্ন করা তিনিই করতেন। যেখানে যেতেন বাইকে করেই যেতেন। দুর্ঘটনার দিনও বাইকে ছিল সে। দুর্ভাগ্য, অকালে চলে যেতে হল তাঁকে। প্রিয় বুলেটের থেকে যাতে তাঁকে দূরে থাকতে না হয় তা ভেবেই পরিবারের সদস্যরা কৃষের সঙ্গে সঙ্গে বাইকটি সমাহিত করার সিদ্ধান্ত নেন। গ্রামবাসীরাও তাঁদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত