করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার পাক-অভিনেত্রী আয়েশা খানের পচাগলা দেহ

করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রবীণ পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের পচাগলা দেহ। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রবীণ পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের পচাগলা দেহ। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে। করাচির গুলশান-ই-ইকবাল ব্লক ৭-এ অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে যে, বেশ কয়েক বছর ধরেই করাচির ফ্ল্যাটে একা থাকতেন আয়েশা খান। তাঁকে জনসাধারণের মধ্যে দেখা যেত না। জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলিতে তিনি তাঁর একাকীত্ব এবং স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর মৃতদেহ পচনশীল অবস্থায় উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুর কারণ জানার জন্যে তাঁর দেহ জিন্নাহ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তিনি ঠিক কখন মারা গিয়েছেন, তা নির্ধারণের জন্য আরও পরীক্ষার প্রয়োজন। ইতিমধ্যে, পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁর শেষ দিনগুলি সম্পর্কে জানার জন্যে প্রতিবেশী এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছেন। একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর বাড়ি থেকে বেশ কিছুদিন ধরেই দুর্গন্ধ বেরোচ্ছিল। এরপরেই গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা পুলিশকে বিষয়টি জানায়। এরপর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি চিকিৎসা-আইনি আনুষ্ঠানিকতার জন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। পরীক্ষার পর, মৃতদেহটি সোহরাব গোথে অবস্থিত ইধি ফাউন্ডেশনের মর্গে স্থানান্তরিত করা হয়েছে।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণকারী আয়েশা পাকিস্তানি বিনোদন জগতের একজন সম্মানিত নাম ছিলেন। কিংবদন্তি টেলিভিশন অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন ছিলেন আয়েশা খান। যদিও তিনি বহুবছর আগেই স্পটলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু পূর্ববর্তী দশকগুলিতে টেলিভিশনে অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু পাকিস্তানি সেলিব্রিটি শোক প্রকাশ করেছেন। আয়েশা ‘আখরি চটান’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘দেহলিজ’, ‘দারারেইন’, ‘বোল মেরি মাছলি’, ‘সাইবান এন্ড এক অর আসমান’-এর মতো একাধিক জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠানের অংশ ছিলেন। পাশাপাশি তিনি বলিউডের ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘মুসকান এন্ড ফাতিমা’-এর মতো একাধিক চলচ্চিত্রেরও অংশ ছিলেন।

 

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল