লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘ফেলো কড়ি মাখো তেল’। জনতা জনার্দনের মন জিতে ভোট বৈতরণী পার হতে দু’হাতে টাকা খরচ করে চলেছে দেশের রাজনৈতিক দলগুলি। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে দেশে লোকসভা ভোটের সঙ্গে ওড়িশা অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলোর খরচের বহর শুনলে ভিমরি খাবেন। শুধু লোকসভা ভোটের জন্যই রাজনৈতিক দলগুলো খরচ করেছিল ৩ হাজার ৩৫০ কোটি টাকার বেশি। তার মধ্যে বিজেপি-কংগ্রেস সহ ছয়টি স্বীকৃত রাজনৈতিক দল খরচ করেছিল ২২০২ কোটি ৬৮ লক্ষ টাকা। আর আঞ্চলিক দলগুলো খরচ করেছিল ১১৪৭.৮৮৫ কোটি টাকা। খরচের ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে দেশের শাসকদল বিজেপি। রাজনৈতিক দলগুলোর সম্মিলিত খরচের ৪৫ শতাংশই ব্যয় করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের দল। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে নির্বাচন সংক্রান্ত বেসরকারি নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।

২০২৪ সালের লোকসভা ভোট এবং চার রাজ্যের বিধানসভা ভোটের আয়-ব্যয় নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। ওই বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখে আজ শুক্রবার (২০ জুন) এক পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে, লোকসভা এবং চার রাজ্যের বিধানসভা ভোটের জন্য অনুদান-চাঁদা বাবদ বিজেপির তহবিলে জমা পড়েছে ৬২৬৮ কোটি টাকা। ওই টাকার মধ্যে লোকসভা ভোটের জন্য মোদির দল খরচ করেছে ১,৪৯২.৩৯৫ কোটি টাকা। আর অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের জন্য খরচ করেছে ১.৫১৫ কোটি টাকা। অর্থা‍ৎ সব মিলিয়ে পদ্ম শিবিরের খরচ হয়েছে ১৪৯৩.৯১ কোটি টাকা।

ভোটের জন্য চাঁদা-অনুদান আদায় এবং খরচের ক্ষেত্রে বিজেপির পরেই রয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। রাহুল গান্ধির দল অনুদান বাবদ পেয়েছে ৫৯২.৪৮৪ কোটি টাকা। তবে যে টাকা তহবিলে জমা পড়েছে তার চেয়ে বেশি টাকা খরচ করতে হয়েছে হাত শিবিরকে। শুধু লোকসভা ভোটের জন্য কংগ্রেসের খরচ হয়েছে ৬২০.১৪ কোটি টাকা।

‘সর্বহারা’ আর মেহনতী মানুষের দল হিসাবে পরিচিত সিপিএম চাঁদা ও অনুদান বাবদ আয় করেছে ৬২ কোটি ৭৪ লক্ষ ৭৮ হাজার টাকা। আর ভোট লড়তে খরচ করেছে ১৬ কোটি ৫৩ লক্ষ টাকা। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির কোষাগারে জমা পড়েছিল ৬ কোটি ৮৯ লক্ষ ৫৮ হাজার টাকা। ঝাড়ু পার্টি খরচ করেছে ৭ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা। আর এক জাতীয় দল মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা) চাঁদা ও অনুদান বাবদ কোনও অর্থ সংগ্রহ করেনি। তবে ভোট লড়তে খরচ করেছে ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা।

জাতীয় রাজনীতিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে লড়ার জন্য চাঁদা এবং অনুদান বাবদ ঘাসফুল শিবিরের কোষাগারে জমা পড়েছিল ৩৩ কোটি ১২ লক্ষ টাকা। ওই টাকার কয়েকগুণ বেশি টাকা খরচ করতে হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদলকে। লোকসভা ভোটে লড়তে তৃণমূল কংগ্রেস খরচ করেছে ১৪৭.৬৮৫ কোটি টাকা।

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক