পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্চিত লাভ এবং শূন্য ঝুঁকির কারণে ভারতীয় মধ্যবিত্তের কাছে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলি সবসময়ই অত্যন্ত জনপ্রিয়। আপনি যদি নিজের উপার্জনের একটি অংশ কোনও নিরাপদ জায়গায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তবে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই স্কিমে ছোট সঞ্চয়ের মাধ্যমে বড় ফান্ড তৈরি করা অত্যন্ত সহজ।

কিভাবে মিলবে এই ৮ লক্ষ টাকা?

পোস্ট অফিসের ৫ বছরের আরডি  অ্যাকাউন্টকে আরও ৫ বছর এক্সটেন্ড করে সহজেই এই মোটা ফান্ড তৈরি করা সম্ভব। এক্ষেত্রে মাসিক বিনিয়োগ হতে হবে ৫,০০০ টাকা। সুদের হার হবে বার্ষিক ৬.৭%। প্রথম ৫ বছরের আপনার আমানত হবে ৩,০০,০০০ টাকা। ৬.৭% সুদে এর ওপর ৫৬,৮৩০ টাকা যোগ হয়ে মোট ফান্ড দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা। ১০ বছরের হিসাবে মোট আমানত হবে ৬,০০,০০০ টাকা। এর ওপর মোট সুদের আয় হবে ২,৫৪,২৭২ টাকা। ১০ বছর পর আপনি মোট ৮,৫৪,২৭২ টাকা নিশ্চিত রিটার্ন পাবেন। পোস্ট অফিসের এই স্কিমগুলি সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও গ্যারান্টিযুক্ত। বিনিয়োগ ছোট হোক বা বড়, আপনার জমানো অর্থের নিরাপত্তার দায়িত্ব সরাসরি সরকারের। ফলে এখানে শেয়ার বাজারের মতো কোনো আর্থিক ঝুঁকি বা টাকা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে না।

স্কিমের বিশেষ সুবিধা

মাত্র ১০০ টাকা দিয়েই এই আরডি অ্যাকাউন্ট খোলা সম্ভব। অ্যাকাউন্টটি ১ বছর সফলভাবে সচল থাকার পর, আপনার মোট জমার সর্বোচ্চ ৫০% পর্যন্ত লোন বা ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। তবে এই লোনের ক্ষেত্রে স্কিমের সুদের হারের চেয়ে ২% বেশি সুদ দিতে হবে।সাধারণত এই স্কিমের মেয়াদ ৫ বছর হলেও, বিশেষ প্রয়োজনে ৩ বছর পর অ্যাকাউন্টটি বন্ধ করা সম্ভব।আপনার নিকটবর্তী যেকোনো পোস্ট অফিসে গিয়ে  সহজ নথিপত্রের মাধ্যমে এই রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট চালু করতে পারেন।

 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?