গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা জেস্টেশনাল হাইপারটেনশন এবং প্রিক্ল্যাম্পসিয়া বিশ্বজুড়ে প্রায় ৫ থেকে ১০ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে দেখা যায়। যা মা ও শিশু উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তবে সম্প্রতি জাপানের এক গবেষণায় দেখা গিয়েছে, গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় নিয়মিত মাছ খেলে এই ধরনের জটিলতার ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত নারীরা গর্ভধারণের আগে সবচেয়ে বেশি পরিমাণে মাছ খেয়েছেন, তাদের ক্ষেত্রে সময়ের আগে উচ্চ রক্তচাপজনিত সমস্যা হওয়ার ঝুঁকি ৩৪% কমে গিয়েছে। যারা প্রথমবার মা হতে চলেছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি কমার হার ছিল ৪৩%। গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে মাছ খেলে সামগ্রিক উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ১৪% কমে যায়। বিশেষ করে প্রথমবার মা হওয়া নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষের দিকে রক্তচাপ বাড়ার (Late-onset HDP) ঝুঁকি ২১% হ্রাস পায়।

কেন মাছ খাওয়া উপকারী?
মাছ হলো এন-৩ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটি প্রধান উৎস, যা শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমিয়ে হৃদযন্ত্র ও রক্তনালী সুস্থ রাখতে সাহায্য করে। তবে গবেষকরা লক্ষ্য করেছেন যে, শুধু ফ্যাটি অ্যাসিড প্লিমেন্ট নেওয়ার চেয়ে সরাসরি খাদ্যতালিকায় মাছ রাখলে এই সুফল অনেক বেশি পাওয়া যায়। একটি সুস্থ গর্ভাবস্থার জন্য গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে নিয়মিত মাছ খাওয়া বজায় রাখা উচিত।

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩