প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রস্রাবে অতিরিক্ত ফেনা দেখলে অনেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন! ইন্টারনেটে এই বিষয়ে নানারকম ভয়ংকর তথ্য পড়ে অনেকেই ধরে নেন যে, তাদের কিডনি হয়তো সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে। কিন্তু আসলেই কি বিষয়টি তাই? বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবে ফেনা হওয়া মানেই কিডনি নষ্ট হয়ে যাওয়া নয়। অনেক সময় এর পেছনে অত্যন্ত সাধারণ কিছু কারণও থাকতে পারে। শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন হলে প্রস্রাব ঘন ও গাঢ় রঙের হয়ে যায়, যার ফলেও সাময়িকভাবে ফেনা তৈরি হতে পারে ।

কখন এটি কিডনির সমস্যার লক্ষণ?

যদি প্রস্রাবের এই ফেনা সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিদিন প্রতিবারই এমনটা দেখা যায়, তবে তা চিন্তার কারণ হতে পারে। সুস্থ কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে নিলেও শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনকে আটকে রাখে। কিন্তু কিডনির ফিল্টার যদি কোনও কারণে দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, তখন প্রোটিন লিক হয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘প্রোটিনুরিয়া’ বলা হয়, যা প্রস্রাবে সাবানের মতো ফেনা তৈরি করে। বিশেষ করে যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কারণ এই দুটি রোগই কিডনি নষ্ট হওয়ার প্রধান অনুঘটক।কোনও শারীরিক উপসর্গ দেখা দেওয়ার আগেই প্রস্রাবে প্রোটিন লিক হওয়া কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।

এই রোগের ৪টি বিপজ্জনক লক্ষণ

শুধু খালি চোখে দেখে সাধারণ বুদবুদ আর প্রোটিনের ফেনার পার্থক্য বোঝা সম্ভব নয় । তাই প্রস্রাবে ফেনার পাশাপাশি যদি নিচের লক্ষণগুলো দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে:

  • রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া।
  • প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা প্রস্রাবের রং অতিরিক্ত গাঢ় হওয়া।
  • স্বাভাবিকের তুলনায় প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া।
  • শরীর, মুখ বা পা ফুলে যাওয়া এবং সেই সাথে শ্বাসকষ্ট অনুভব করা।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বছরে অন্তত একবার এই পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।মনে রাখবেন, প্রস্রাবে ফেনাই কিডনি বিকল হওয়ার চূড়ান্ত প্রমাণ নয়, তাই সঠিক সময়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়াই শ্রেয়।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক