দড়ি বাঁধা হাত, বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল গোঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি, গোঘাট : হাত বাঁধা অবস্থায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার গোঘাটে। শনিবার সাত সকালে ভয়াবহ দৃশ্য দেখে শিউরে ওঠে গোটা এলাকা। বাড়ির বারান্দাতেই বছর ৩৫-র বাকিবুল্লার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সূত্রের খবর, শনিবার সকালে বাড়ির দোতলার বারান্দায় বাকিবুল্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। স্ত্রীয়ের চিৎকার শুনেই পরিবারের সকলে ছুটে আসে। তাঁরা জানিয়েছেন, তাঁর হাত দুটি বাঁধা অবস্থায় ছিল। এই রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বাড়িতে ঢুকে তাঁকে হাত বেঁধে খুন করেছে। এটি আত্মহত্যা হতে পারে না। দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও হাত দুটি বাঁধা ছিল। ওই বিজেপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। পরিবার ও স্থানীয় মানুষজনের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাকিবুল্লাকে। তিনি বিজেপির সক্রিয়কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত যুবকের বিষয়ে খোঁজ নিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বাধার সম্মুখীন হতে হয়। দেহ উদ্ধারেও বাধা পেয়েছেন পুলিশ আধিকারিকরা। পরে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, বাকিবুল্লা এলাকার জনপ্রিয় সংখ্যালঘু মুখ ছিলেন। এই খুনের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও তদন্তের দাবি জানানো হয়েছে। বাড়ির ভিতরে কীভাবে এইভাবে দেহ উদ্ধার হল তা নিয়েও উঠেছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের